Recent event

সমুদ্রপৃষ্ঠের ৩৫ হাজার ফুট উচ্চতায় কিলাউইয়া আগ্নেয়গিরির লাভা

কিলাউইয়া আগ্নেয়গিরির লাভা
কিলাউইয়া আগ্নেয়গিরির লাভা | ছবি: সংগৃহীত
0

সমুদ্রপৃষ্ঠের ৩৫ হাজার ফুট উচ্চতায় পৌঁছেছে, যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে কিলাউইয়া আগ্নেয়গিরির লাভা, ছাই আর ধোঁয়া। রাতের আঁধারে দূর থেকে দেখা যাচ্ছে মনোমুগ্ধকর প্রাকৃতিক দৃশ্য।

রোববার থেকে ঝর্ণার মতো ছিটতে শুরু করে লাভার স্রোত। ২০২৪ সালের ২৩ ডিসেম্বর থেকে বিরতি দিয়ে চলছে কিলাউইয়ার অগ্ন্যুৎপাত। তবে সবচেয়ে বড় আগ্নেয় বিস্ফোরণের দেখা মিলছে এবারই।

আগ্নেয় পর্বতটির ৪২তম উদগীরণ এটি, জানিয়েছে মার্কিন ভূতাত্ত্বিক অধিদপ্তর ইউএসজিএস। পর্বতের উত্তর ও দক্ষিণে দু'টি আগ্নেয় জ্বালামুখ চলমান উদগীরণের কেন্দ্র। বিরামহীন অগ্ন্যুৎপাতের জন্য বিখ্যাত কিলাউইয়া, পৃথিবীর সবচেয়ে সক্রিয় আগ্নেয়গিরিগুলোর একটি।

এএইচ