Recent event

এপস্টেইন কাণ্ডে এবার পদত্যাগ করলেন লর্ড মেন্ডেলসন

লর্ড মেন্ডেলসন
লর্ড মেন্ডেলসন | ছবি: সংগৃহীত
0

কুখ্যাত যৌন নিপীড়ক জেফ্রি এপস্টেইনের সঙ্গে আর্থিক লেনদেন সংক্রান্ত নথি ফাঁসের জেরে এবার লেবার পার্টি থেকে পদত্যাগ করলেন সাবেক মন্ত্রীসভার সদস্য লর্ড মেন্ডেলসন। এপস্টেইনের সাথে যোগাযোগের বিষয়ে বিব্রতকর পরিস্থিতি এড়াতেই এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান তিনি।

রোববার লেবার পার্টির কাছে দেয়া এক চিঠিতে পুরো বিষয়টি নিশ্চিত করেন মেন্ডেলসন। গত শুক্রবার মার্কিন বিচার বিভাগ থেকে যে নথি প্রকাশিত হয় যেখানে দেখা যায় এপস্টেইন ২০০৩ এবং ২০০৪ সালে লর্ড মেন্ডেলসনকে মোট ৭৫ হাজার ডলার পরিশোধ করেছিলেন।

আরও পড়ুন:

তবে বিষয়টি অস্বীকার করে আরও তদন্তের দাবি জানান মেন্ডেলসন। লর্ড মেন্ডেলসনের এই সিদ্ধান্ত সঠিক বলে মন্তব্য করেছেন লেবার এমপি গরডন ম্যাককি। এর আগে এপস্টেইনের সাথে যোগাযোগের কারণে মার্কিন রাষ্ট্রদূতের পদ থেকেও তাকে সরিয়ে দেয়া হয়।

ইএ