Recent event

এথেন্সে কিশোর নিহতের ১৭তম বার্ষিকীতে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক এক ব্যক্তি
আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক এক ব্যক্তি | ছবি: এখন টিভি
0

গ্রিসের রাজধানী এথেন্স আবারও উত্তাল হয়ে উঠেছে পুলিশের গুলিতে এক কিশোর হত্যার ১৭তম বার্ষিকীতে আয়োজিত প্রতীকী বিক্ষোভকে কেন্দ্র করে। স্থানীয় সময় গতকাল (শনিবার, ৬ ডিসেম্বর) রাতে হাজারো মানুষ রাস্তায় নামলে পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে।

শান্তিপূর্ণ শোভাযাত্রা এক পর্যায়ে সংঘর্ষে রূপ নেয়। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে পুলিশ এবং ছোড়া হয় টিয়ারশেল। পাল্টা প্রতিক্রিয়ায় বিক্ষোভকারীরাও রাস্তায় অবস্থান নিয়ে বিক্ষোভে আরও তীব্রতা যোগ করেন।

২০০৮ সালের ৬ ডিসেম্বর এথেন্সের এক সড়কে পুলিশের গুলিতে নিহত হন ১৫ বছরের আলেকজান্দ্রো গ্রিগোরোপোলোস। ওই হত্যাকাণ্ডের পর পরই দেশজুড়ে ছড়িয়ে পড়ে ভয়াবহ দাঙ্গা। রাস্তায় গাড়ি পোড়ানো, লুটপাট, ভাঙচুরে অচল হয়ে পড়ে এথেন্স।

আরও পড়ুন:

হত্যার দায়ে অভিযুক্ত পুলিশ কর্মকর্তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হলেও পরবর্তীতে আপিল রায়ে মেয়াদ শেষ হওয়ার আগেই তিনি মুক্তি পান, যা আবারও ক্ষোভের আগুন বাড়িয়ে তোলে।

এফএস