Recent event

কেনিয়ায় ভূমিধসে নিহত ২১, এখনো নিখোঁজ ৩০

ভূমিধস পরবর্তী উদ্ধার কাজ
ভূমিধস পরবর্তী উদ্ধার কাজ | ছবি: রয়টার্স
0

পূর্ব আফ্রিকার দেশ কেনিয়ায় ভূমিধসে ২১ জনের প্রাণহানি হয়েছে। এছাড়া এখনও পর্যন্ত সন্ধান মেলেনি অন্তত ৩০ জনের। কয়েকদিনের অতিবৃষ্টির পর স্থানীয় সময় শনিবার (১ নভেম্বর) সকালে মারাকোয়েট ইস্ট অঞ্চলে এ ভূমিধসের ঘটনা ঘটে।

ঘটনাস্থল পরিদর্শনের পর দেশটির স্বরাষ্ট্র সচিব জানান, দুর্যোগ কবলিত এলাকা থেকে ২৫ জনকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়েছে। নিখোঁজ ৩০ জনকে উদ্ধারে চলছে অভিযান। দুর্ঘটনা এড়াতে স্থানীয়দের উঁচু জায়গা ও ভূমিধস কবলিত অঞ্চল এড়িয়ে চলার পরামর্শ দেয়া হচ্ছে।

আরও পড়ুন:

কেনিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী কিপচুম্বা মুরকোমেন এক বিবৃতিতে বলেন, উদ্ধার তৎপরতা জোরদারে সেনাবাহিনী ও পুলিশের হেলিকপ্টার মোতায়েন করা হয়েছে। দুর্গত এলাকায় স্থানীয় স্বেচ্ছাসেবক ও রেড ক্রস সদস্যরাও সহায়তা করছে।

গেল কয়েক বছরে কেনিয়ায় ভূমিধস ও বন্যায় প্রাণ গেছে কয়েকশ মানুষের। এর পেছনে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবকে দায়ী করছেন বিশেষজ্ঞরা।

ইএ