Recent event

বিশ্বের বিভিন্ন দেশ দেখলো ‘স্ট্রবেরি মুন’

পূর্ণিমার চাঁদ
পূর্ণিমার চাঁদ | ছবি: এখন টিভি
0

ইউরোপসহ বিশ্বের বিভিন্ন দেশে গতকাল বুধবার (১১ জুন) রাতে দেখা গেলো ‘স্ট্রবেরি মুন’। জ্যোতির্বিজ্ঞানীদের দেয়া তথ্য বলছে, এটি মূলত জুন মাসের পূর্ণিমার চাঁদ। প্রায় ১৯ বছর পর পর মানুষ অনেক কাছ থেকে এটি দেখতে পায়।

সে হিসেবে ব্যতিক্রমী এ চাঁদ আবার দেখা যাবে ২০৪৩ সালে। ‘স্ট্রবেরি মুন’ নামটি এসেছে মূলত উত্তর আমেরিকার আলগনকুইন উপজাতিদের কাছ থেকে।

জানা যায়, তারা জুন মাসে স্ট্রবেরি ফসল কাটার সময় এই পূর্ণিমার চাঁদ দেখতো বলে এই নাম দিয়েছিল। 

ইউরোপে এটিকে ‘রোজ মুন’ নামেও ডাকা হয়। নামগুলো চাঁদের রঙের উপর ভিত্তি করে নয়, বরং ঋতু ও প্রকৃতির রূপের সঙ্গে মিল রেখে রাখা হয়েছে।

এসএইচ