Recent event

ইরানে হেলিকপ্টার দুর্ঘটনা, বৈরী আবহাওয়ায় উদ্ধার অভিযান ব্যাহত

0

ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টারের সন্ধান মিলেছে বলে দাবি করেছে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন। তবে বৈরী আবহাওয়ার কারণে উদ্ধার অভিযান কিছুটা ব্যাহত হচ্ছে বলে জানা গেছে। এদিকে অনুসন্ধানে স্যাটেলাইট ম্যাপিং পরিষেবা ব্যবহার করছে ইউরোপীয় কমিশন। আজ (রোববার, ১৯ মে) সন্ধ্যায় ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ পূর্ব আজারবাইজানের জোলফায় এ দুর্ঘটনা ঘটে।

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আহমেদ ওয়াহিদীর বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেস টিভি। হেলিকপ্টারে রাইসি ছাড়াও ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমীর-আবদুল্লাহিয়ান, পূর্ব আজারবাইজানের গভর্নর মালেক রহমতি ও ইরানের শীর্ষ নেতার প্রতিনিধি আয়াতুল্লাহ মোহাম্মদ আলী আল-হাসেম ছিলেন।

এদিকে দুর্ঘটনা কবলিত হেলিকপ্টার ও শীর্ষ নেতারা কেমন আছেন এই বিষয়ে এখনও কিছু জানা যায়নি। আর আবহাওয়ার বৈরিতার কারণে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে।

উল্লেখ্য, প্রেসিডেন্ট রাইসি ও তার সঙ্গীরা আজারবাইজানে একটি বাঁধ উদ্বোধন শেষে ইরানে ফিরছিলেন। এসময় দুর্ঘটনার কবলে পড়ে হেলিকপ্টারটি।