Recent event

প্রিমিয়াম ছাড়া ইউটিউবের ব্যাকগ্রাউন্ড প্লে বন্ধ, একমাত্র বিকল্প ব্রেভ ব্রাউজার

ব্রেভ  ব্রাউজার দিয়ে ভিডিও চালু রাখা সম্ভব
ব্রেভ ব্রাউজার দিয়ে ভিডিও চালু রাখা সম্ভব | ছবি: সংগৃহীত
0

সাধারণ ব্যবহারকারী বা যারা প্রিমিয়াম সাবস্ক্রাইবার নয় জন্য তাদের জন্য ইউটিউবের ব্যাকগ্রাউন্ড প্লে বন্ধ। তবে ব্রেভ ব্রাউজার ব্যবহার করে এখনও অডিও প্লে ব্যাক ফিচার চালু রাখা সম্ভব। আইফোন ও অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা ব্রেভ ব্রাউজারের প্লে লিস্ট পদ্ধতি ব্যবহার করে ভিডিও চলার সময় অডিও শোনার সুবিধা নিতে পারবেন। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট মেকইউজঅবের প্রতিবেদনে এ সম্পর্কে একটি গাইড দেয়া হয়েছে।

চলতি বছরের জানুয়ারির শেষ নাগাদ ব্যবহারকারীদের জন্য একটি গুরুত্বপূর্ণ ফিচার বন্ধ করেছে বিশ্বের সবচেয়ে বড় ভিডিও প্লাটফর্ম ইউটিউব। ফলে এখন যেসব ব্যবহারকারীর প্রিমিয়াম সাবস্ক্রিপশন নেই তারা স্ত্রিন বন্ধ রেখে বা ব্যাকগ্রাউন্ডে ভিডিওর অডিও চালু রাখতে পারছেন না।

ইউটিউবের প্রিমিয়াম গ্রাহকরা মাসে ১৩ ডলার ৯৯ সেন্ট ব্যয় করে বিজ্ঞাপনমুক্ত ভিডিও দেখা, অফলাইনে ডাউনলোড এবং স্ক্রিন বন্ধ থাকলেও ভিডিও চালু রাখার সুবিধা পেয়ে থাকেন। তবে প্রিমিয়াম ছাড়া সাধারণ ব্যবহারকারীরা এসব সুবিধা হারিয়েছেন।

আরও পড়ুন:

তবে এখনও কিছু ব্রাউজার ব্যবহার করে অডিও প্লে ব্যাক চালু রাখার বিকল্প পথ রয়েছে। এর মধ্যে ব্রেভ ব্রাউজার সবচেয়ে কার্যকরী। ব্যবহারকারীরা ভিডিও প্লে লিস্টে যুক্ত করে ‘ওপেন ইন প্লে লিস্ট’ অপশন ব্যবহার করলে স্ক্রিন বন্ধ করেও অডিও প্লে ব্যাক করতে পারবেন।

অন্য আরেকটি বিকল্প হলো ইউটিউব অ্যাপে ভিডিও ছোট করে স্ক্রিনে রাখা। এতে ভিডিওর অডিও চালু থাকবে, তবে এ পদ্ধতিতে স্ক্রিন অন রাখতে হবে। কারণ স্ক্রিন বন্ধ হলে অডিও বন্ধ হয়ে যাবে।

বর্তমানে প্লে লিস্ট পদ্ধতি ব্যবহার করে ব্যবহারকারীরা কিছুটা হলেও ইউটিউবের নতুন বিধিনিষেধ এড়াতে পারছেন। তবে ইউটিউব ভবিষ্যতে এটিও বন্ধ করে দিতে পারে বলে আশঙ্কা রয়েছে।

এএম