Recent event

ক্যামেরাসংযুক্ত স্মার্ট স্পিকার আনতে যাচ্ছে ওপেনএআই

প্রতীকী ছবি
প্রতীকী ছবি | ছবি: সংগৃহীত
0

নতুন একটি হার্ডওয়্যার পণ্য বাজারে আনার পরিকল্পনা করছে চ্যাটজিপিটির নির্মাতা ওপেনএআই। সাম্প্রতিক আর্থিক সংকট মোকাবিলায় প্রতিষ্ঠানের এ উদ্যোগকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকেরা।

বিভিন্ন সূত্রের বরাতে দ্য ইনফরমেশন জানিয়েছে, ওপেনএআইয়ের প্রথম ডিভাইস হতে পারে একটি এআইনির্ভর স্মার্ট স্পিকার, যাতে থাকবে ফেস রিকগনিশন ক্যামেরা। ডিভাইসটির দাম ২০০ থেকে ৩০০ ডলারের মধ্যে রাখা হতে পারে। ওপেনএআই জানায় আগামী বছরের ফেব্রুয়ারিতে ডিভাইসটি বাজারে আসতে পারে।

এ ডিভাইসটির নকশা করছেন অ্যাপলের সাবেক প্রধান ডিজাইনার স্যার জনি আইভ। যিনি গত মে মাসে ৬৫০ কোটি ডলারের বিনিময়ে ওপেনএআই টিমে যুক্ত হন। ওপেনএআইয়ের ক্যামেরার মাধ্যমে ব্যবহারকারীর ফেস বা মুখমণ্ডল শনাক্ত করে লগইন বা কেনাকাটার কাজ সহজে করা যাবে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এছাড়া ওপেনএআই জানিয়েছে, এআইনির্ভর চশমা ও স্মার্ট ল্যাম্প তৈরির কাজও করছে তারা। তবে এআই চশমার ব্যাপক উৎপাদন ২০২৮ সালের আগে সম্ভব নয় বলে ধারণা করা হচ্ছে।

বিশ্লেষকেরা বলছেন, ক্যামেরাসংযুক্ত স্মার্ট স্পিকার নিয়ে ব্যবহারকারীদের গোপনীয়তা ও নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে পারে। বিশেষ করে ঘরের ভেতর নজরদারির মতো প্রযুক্তি কতটা গ্রহণযোগ্য হবে, তা নিয়েও সংশয় রয়েছে। তবু ওপেনএআই আশা করছে, এ নতুন পণ্যটি প্রতিষ্ঠানটির আর্থিক সংকট সামাল দিতে সহায়ক হবে।

এএম