Recent event

ম্যাগসেফ ও এ১৯ চিপসহ আসছে আইফোন ১৭ই

আইফোন
আইফোন | ছবি: সংগৃহীত
0

আইফোন ১৬ই উন্মোচনের প্রায় এক বছর পর নতুন আইফোন ১৭ই বাজারে আনতে যাচ্ছে প্রযুক্তি জায়ান্ট অ্যাপল। প্রযুক্তিবিষয়ক বিশ্লেষক মার্ক গুরম্যানের তথ্যমতে, নতুন মডেলটিতে আইফোন ১৭ সিরিজের এ১৯ চিপ ব্যবহার করা হবে। পাশাপাশি এতে যুক্ত হবে ম্যাগসেফ চার্জিং সুবিধা এবং অ্যাপলের নিজস্ব সেলুলার চিপ।

গুরম্যান জানান, র‍্যাম ও স্টোরেজের দাম বাড়লেও আইফোন ১৭ই-এর মূল্য ৫৯৯ ডলারেই রাখার পরিকল্পনা রয়েছে কোম্পানির। উদীয়মান বাজার ও করপোরেট গ্রাহকদের লক্ষ্য করে এ মডেলটি জোরালোভাবে প্রচার করবে অ্যাপল। গুরম্যানের মতে, পিক্সেল ১০এ বড় কোনো পরিবর্তন না থাকা এবং স্যামসাং ফোনের উচ্চমূল্য অ্যাপলের নতুন সুযোগ তৈরি করেছে।

আরও পড়ুন:

জানা গেছে, একই সময়ে অ্যাপল নতুন আইপ্যাড, আইপ্যাড এয়ার এবং আপডেটেড ম্যাকবুকও উন্মোচন করা হতে পারে। বেস মডেলের আইপ্যাডে থাকবে এ১৮ চিপ। এছাড়া আইপ্যাড এয়ার থাকবে এম৪ চিপ ও ওএলইডি ডিসপ্লে। এসব পণ্য আগামী মার্চের শুরুতে আসতে পারে বলে জানিয়েছেন মার্ক গুরম্যান।

—ভার্জের প্রতিবেদন অবলম্বনে

এএম