পরিবার আর প্রিয়জনের দায়িত্ব কাঁধে তুলে নিয়ে নিজের ঈদ আনন্দ বিসর্জন দেন অধিকাংশ কুয়েত প্রবাসী। হাজার মাইল দূরে থেকেও নিশ্চিত করেন প্রিয়জনের ঈদের কেনাকাটা, তবে অনেকেরই হয়ে ওঠেনা নিজের জন্য নতুন জামাকাপড় কেনা। প্রবাসীরা জানান, পরিবারের লোকজন ঈদের আনন্দ পেলেই তারা সুখে থাকেন।
আরও পডুন:
ঈদ ঘিরে কুয়েতের শপিং মলগুলো খোলা থাকছে মধ্যরাত পর্যন্ত। প্রবাসীরা শেষ সময়ে কেউ কেউ পছন্দের পোশাক কিনছেন। তবে মধ্যপ্রাচ্য সংঘাতের কারণে এবার কমেছে ঈদ কেনাকাটার চাহিদা কম বলে জানান প্রবাসী ব্যবসায়ীরা।
প্রতি ঈদে দেশে ফেরার উদ্দেশ্যে প্রবাসীরা কেনাকাটা করে থাকেন। এবার আকাশ পথে ঝুঁকি তৈরি হওয়ায় তারা যাত্রা স্থগিত করেছেন। প্রবাসীরা বলছেন, যুদ্ধ পরিস্থিতিতে এবারের ঈদ কাটবে তাদের উদ্বেগ উৎকণ্ঠায়।





