বিশ্বজুড়ে খাদ্যপণ্যের দাম ৪ বছরে সর্বোচ্চ

গম
গম | ছবি: সংগৃহীত
0

বিশ্বজুড়ে খাদ্যপণ্যের দাম চার বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। যোগান ঝুঁকিতে পড়ায় খাদ্যপণ্যের দাম রেকর্ড সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার তথ্য, ২০২২ সালের আগস্টের পর সারা বিশ্বে খাদ্যপণ্যের দাম বর্তমানে সবচেয়ে বেশি।

স্থানীয় সময় গতকাল (শুক্রবার, ৪ সেপ্টেম্বর) প্রকাশিত এফএওর খাদ্যমূল্য সূচক অনুযায়ী, আগস্টে সূচকটি টানা তৃতীয় মাসের মতো বেড়ে ১৩৩ দশমিক ৩ পয়েন্টে উঠেছে। জুলাইয়ের সংশোধিত ১৩০ দশমিক ৮ পয়েন্টের তুলনায় এটি উল্লেখযোগ্য বেশি।

আরও পড়ুন:

ইউরোপে খরাসহ বিশ্বজুড়ে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ বাড়তে থাকায় এবং ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের জেরে কৃষ্ণসাগরে উত্তেজনা প্রভাব ফেলেছে প্রধান খাদ্যশস্য সরবরাহে। খাদ্যশস্য, তেল, চিনি, মাংস ও দুগ্ধজাত পণ্যসহ সবকিছুর দাম বেড়েছে।

এফএস