উদ্বোধন শেষে উপদেষ্টা জানান, স্বাস্থ্যসেবাকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে প্রতিটি উপজেলা হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করার কাজ শুরু করেছে সরকার।
এছাড়া বিভাগীয় পর্যায়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য বিশেষ সেবা এবং হাসপাতালের সব কার্যক্রম ডিজিটালাইজড করার পরিকল্পনাও তুলে ধরেন তিনি।
আরও পড়ুন:
জন্মগত ত্রুটি সম্পর্কে সচেতনতা বাড়ানো এবং সময়মতো অস্ত্রোপচার নিশ্চিত করতে সরকারের সমন্বিত উদ্যোগের কথা জানান ইসমাইল জবি উল্লাহ।
বিনামূল্যে অস্ত্রোপাচারের উদ্বোধন শেষে সরকারি কর্মচারি হাসপাতালের কল সেন্টারের উদ্বোধন করেন তিনি। অনুষ্ঠানে জনপ্রশাসন ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।





