সারা দেশে ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে মৃত্যু ১০, আক্রান্ত ৯১২

হাসপাতালে হামে আক্রান্ত শিশুরা
হাসপাতালে হামে আক্রান্ত শিশুরা | ছবি: এখন টিভি
2

দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় মারা গেছে ১০ শিশু। এছাড়া নতুন করে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৯১২ জন।

আজ (রোববার, ১২ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্র থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুন:

বিজ্ঞপ্তিতে জানানো হয়, হাম রোগে ৪ জনের মৃত্যু হয়েছে। একই সঙ্গে হাম রোগের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট নিশ্চিত হাম রোগের মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৮ জনে। অন্যদিকে সন্দেহজনক হাম রোগে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫১ জনে।

এফএস