বরিশালে শুরু হলো হামের টিকাদান ক্যাম্পেইন

হামের টিকা ক্যাম্পেইন
হামের টিকা ক্যাম্পেইন | ছবি: এখন টিভি
0

সারা দেশের মত বরিশালেও শুরু হয়েছে হাম রোবেলা টিকা ক্যাম্পেইন ২০২৬। আজ (রোববার, ১২ এপ্রিল) বরিশাল নগরীর মল্লিকা কিন্ডারগার্টেনে এর উদ্বোধন করেন বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন।

এ সময় একজন শিশুকে টিকা দেয়ার মধ্য দিয়ে টিকা দান কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা হয়। এ সময় তিনি অভিভাবকদের টিকাদান কার্যক্রম সফল করতে সহযোগিতা কামনা করেন।

আরও পড়ুন:

বরিশাল নগরীতে ৪২ হাজার ২১০ জন শিশুকে হামের টিকা দেয়া হবে। এর মধ্যে কমিউনিটি পর্যায়ে দেয়া হবে ৩৩ হাজার ৬০০ জন শিশুকে।

এছাড়া প্রিস্কুল পর্যায়ে দেয়া হবে ৮ হাজার ৬১০ জন শিশুকে। মোট তিন সপ্তাহব্যাপী দেয়া হবে হামের টিকা। প্রথম সপ্তাহে প্রিস্কুল পর্যায়ে ও দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ে কমিউনিটিতে।

এফএস