এদিকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে শিশু বিভাগে গিয়ে দেখা গেছে, জেলার বিভিন্ন এলাকা থেকে হাম আক্রান্ত শিশুদেরকে হাসপাতালটিতে নিয়ে আসা হয়েছে। তাদের অভিভাবকদের চোখে মুখে দুশ্চিন্তার ছাপ।
আরও পড়ুন:
হাসপাতালটির শিশু ওয়ার্ডের বিভাগীয় প্রধান ডাক্তার মিয়া মনজুর আহমেদ বলেন, ‘এখানে যারা হাম আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছে তাদেরকে বিশেষায়িতভাবে সেবা দেয়ার জন্য আলাদা একটি ওয়ার্ড গঠন করা হয়েছে। মার্চের ১৮ তারিখ থেকে এখনো পর্যন্ত এ হাসপাতালে ২৫ জন শিশু হাম আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে। তাদের মধ্যে আটজনকে চিকিৎসা দিয়ে বাড়ি পাঠানো হয়েছে। দুইজনকে ঢাকায় রেফার করা হয়েছে। বাকি ১৫ জন চিকিৎসাধীন আছেন।’





