ডাক্তার
কুমিল্লায় বাড়ছে হামের প্রকোপ; মারা গেছে ৩ শিশু

কুমিল্লায় বাড়ছে হামের প্রকোপ; মারা গেছে ৩ শিশু

কুমিল্লায় বাড়ছে হামের প্রকোপ। এরই মধ্যে কুমিল্লায় হাম আক্রান্ত হয়ে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় ৩ শিশু মারা গেছে বলে জানা গেছে। এছাড়াও বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে ২১ শিশু হাম আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছে বলে জানিয়েছেন জেলা সিভিল সার্জন ডাক্তার আলী নূর মোহাম্মদ বশির।

রাজশাহীতে শিশুরোগের প্রাদুর্ভাব; শয্যা সংকটে বিপর্যয়

রাজশাহীতে শিশুরোগের প্রাদুর্ভাব; শয্যা সংকটে বিপর্যয়

রাজশাহীতে শিশুদের হাম ও নিউমোনিয়ার প্রকোপ বাড়ার সঙ্গে সঙ্গে তীব্র আকার নিয়েছে হাসপাতালের শয্যা সংকট। এতে একদিকে বাড়ছে সংক্রমণ, অন্যদিকে দ্রুত অবনতি হচ্ছে অসুস্থ শিশুর শারীরিক অবস্থা। আইসিইউ’র অপেক্ষায় থাকতে গিয়ে দিনে অন্তত তিনজন শিশু মৃত্যুর কোলে ঢলে পড়ছে।

জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের অব্যবস্থাপনায় স্বাস্থ্যমন্ত্রীর ক্ষোভ

জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের অব্যবস্থাপনায় স্বাস্থ্যমন্ত্রীর ক্ষোভ

জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে রোগীদের বিছানাভর্তি ছারপোকা, ডাক্তারদের সময়মত উপস্থিতি ও খাবারের মানসহ নানান অব্যবস্থাপনায় ক্ষোভ জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন।

৬ বছরেও চালু হয়নি বান্দরবানের ২৫০ শয্যা হাসপাতাল, রোগীদের দুর্ভোগ বাড়ছে

৬ বছরেও চালু হয়নি বান্দরবানের ২৫০ শয্যা হাসপাতাল, রোগীদের দুর্ভোগ বাড়ছে

নির্মাণের ৬ বছর পার হলেও বান্দরবানের ২৫০ শয্যা হাসপাতালটি এখনো চালু হয়নি। প্রশাসনিকসহ নানা জটিলতায় হাসপাতাল ভবনটি পড়ে আছে অচলাবস্থায়। প্রতিদিনই শয্যা সংকটসহ নানা সমস্যায় পড়তে হচ্ছে সেবা নিতে আসা সাধারণ রোগীদের। এতে বাড়ছে দুর্ভোগ। কর্তৃপক্ষ বলছে, প্রশাসনের জটিলতার কারণে চালু করা যাচ্ছে না আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত নতুন এ ভবন।

ভারতে কাশির সিরাপে ১৪ শিশুর মৃত্যু, চিকিৎসক গ্রেপ্তার

ভারতে কাশির সিরাপে ১৪ শিশুর মৃত্যু, চিকিৎসক গ্রেপ্তার

ভারতে গেলো মাসে কোল্ডরিফ নামে বিষাক্ত কাশির সিরাপ পানে ১৪ শিশুর মৃত্যুর ঘটনায় ঘটেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে প্রবীণ সোনি নামে একজন ডাক্তারকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের অভিযোগ, নিহত রোগীদের ওষুধটি সেবনের পরামর্শ দিয়েছিলেন সোনি।

অনিয়ন্ত্রিত জীবনযাপনে বাড়ছে শিশুদের টাইপ টু ডায়াবেটিস, দীর্ঘমেয়াদী ক্ষতির আশঙ্কা

অনিয়ন্ত্রিত জীবনযাপনে বাড়ছে শিশুদের টাইপ টু ডায়াবেটিস, দীর্ঘমেয়াদী ক্ষতির আশঙ্কা

সারাদেশের মতো সিলেটেও প্রতিবছর আশঙ্কাজনকভাবে বাড়ছে ডায়াবেটিসে আক্রান্ত শিশুদের সংখ্যা। বিশেষ করে টাইপ-টু ডায়াবেটিস। চিকিৎসকরা বলছেন, এ রোগে শুধু শারীরিকভাবেই নয় বরং মানসিকভাবেও দীর্ঘমেয়াদী ক্ষতির সম্মুখীন হচ্ছে শিশুরা। শিশুদের ডায়াবেটিসের ঝুঁকি কমাতে শারীরিকভাবে সক্রিয়তা বাড়ানোর পাশাপাশি অস্বাস্থ্যকর খাবার পরিবেশন বন্ধেও অভিভাবকদের জোরালো ভূমিকার পরামর্শ ডাক্তারদের।

সরকারি অনুমোদনহীন শত শত ক্লিনিক চলছে বগুড়ায়

সরকারি অনুমোদনহীন শত শত ক্লিনিক চলছে বগুড়ায়

বগুড়ায় অবৈধভাবে গড়ে উঠেছে পাঁচ শতাধিক ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। যার বেশিরভাগেই নেই সরকার অনুমোদিত ডাক্তার ও মানসম্মত সরঞ্জাম। এসব ক্লিনিকে প্রতিনিয়তই প্রতারিত হচ্ছেন রোগীরা। বছরের পর বছর এই কার্যক্রম চললেও এসব বিষয়ে কিছুই জানেন না বলে দাবি সিভিল সার্জনের।

তীব্র গরমে বাড়ছে রোগীর চাপ, শয্যা না থাকায় ফ্লোরেই চিকিৎসা

তীব্র গরমে বাড়ছে রোগীর চাপ, শয্যা না থাকায় ফ্লোরেই চিকিৎসা

দিনাজপুর জেলা থেকে ৮০ কিলোমিটার উত্তরে ৫০ শয্যার হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। জেলা থেকে এ উপজেলার দূরত্ব বেশি হওয়ায় স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা সেবা নির্ভর প্রায় আড়াই লাখ মানুষ। তবে তীব্র গরমে ডায়রিয়া, শ্বাসকষ্টসহ নানা রোগ বেড়ে যাওয়ায় হাসপাতালে বেড়েছে রোগীর সংখ্যা। ফলে শয্যার তুলনায় রোগী বেশি হওয়ায় ফ্লোরে বিছানা পেতে চিকিৎসা নিচ্ছেন অনেকে। এদিকে চিকিৎসক সংকটে এত পরিমাণ রোগীকে চিকিৎসা দিতে হিমশিম খেতে হচ্ছে ডাক্তার ও নার্সদের।

এমবিবিএস-বিডিএস ডিগ্রিধারী ছাড়া কেউ নামের আগে ডাক্তার লিখতে পারবে না: হাইকোর্ট

এমবিবিএস-বিডিএস ডিগ্রিধারী ছাড়া কেউ নামের আগে ডাক্তার লিখতে পারবে না: হাইকোর্ট

এমবিবিএস ও বিডিএস ডিগ্রি ছাড়া কেউ নামের আগে ডাক্তার পদবি লিখতে পারবে না বলে রায় দিয়েছেন হাইকোর্ট। আজ (বুধবার, ১২ মার্চ) বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি সাথিকা হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

দুস্থ-অসহায় রোগীদের পাশে গরীব চিকিৎসা সেবাকেন্দ্র

দুস্থ-অসহায় রোগীদের পাশে গরীব চিকিৎসা সেবাকেন্দ্র

অনেকটা নিভৃতেই দুস্থ ও অসহায় রোগীদের চিকিৎসা করিয়ে আসছে গরীব চিকিৎসা সেবা নামে একটি সংগঠন। নীলফামারীর সৈয়দপুরের এই সংগঠনটি প্রায় নয় বছর ধরে হাজারের কাছাকাছি রোগীকে দিয়েছে ডাক্তার দেখানো থেকে শুরু করে ওষুধ কিনে দেয়ার মতো সেবা। অস্থায়ীভাবে সেবা দেয়া হয়েছে পাঁচ হাজারের বেশি রোগীকে। আর এর পেছনে এখন পর্যন্ত খরচ হয়েছে প্রায় কোটি টাকা।

চলে গেলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেতা মাসুদ আলী

চলে গেলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেতা মাসুদ আলী

একুশে পদকপ্রাপ্ত অভিনয় শিল্পী মাসুদ আলী খান মৃত্যুবরণ করেছেন। আজ (বৃহস্পতিবার, ৩১ অক্টোবর) বিকেল ৪টা ২০ মিনিটে রাজধানীর গ্রিন রোডের নিজ বাসায় শেষ নি:শ্বাস ত্যাগ করেন তিনি।

ছেলেকে ক্রিকেটার বানানোর প্রত্যাশা, ট্রায়ালে উৎসাহ-উৎকণ্ঠায় অভিভাবকরা

ছেলেকে ক্রিকেটার বানানোর প্রত্যাশা, ট্রায়ালে উৎসাহ-উৎকণ্ঠায় অভিভাবকরা

এক দশক আগেও বেশিরভাগ অভিভাবকরাই স্বপ্নই দেখতেন তাদের সন্তানদের কেউ হবে ডাক্তার, নয়তো ইঞ্জিনিয়ার। সময়ের পরিক্রমায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) দেখা গেলো ভিন্ন চিত্র। ছেলেকে পেশাদার ক্রিকেটার বানানোর প্রত্যাশা নিয়ে বয়সভিত্তিক ক্ষুদে ক্রিকেটারদের ট্রায়ালে উৎসাহ-উৎকণ্ঠা নিয়ে উপস্থিত অভিভাকরাও।