ভূমিকম্পে দেশের উত্তরাঞ্চলের বেশিরভাগ এলাকায় প্রবল ঝাঁকুনি অনুভূত হয়। অনেকেই ঘরবাড়ি ছেড়ে রাস্তায় নেমে আসেন।
একই ঝাঁকুনি অনুভূত হয় ঢাকাসহ আশপাশের এলাকায়। ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমলজিকাল সেন্টার বলছে ভুটানের ভূমিকম্পের ব্যপ্তি ছিল দেশের মধ্যাঞ্চলীয় এলাকা দিয়ে কক্সবাজার পর্যন্ত।
আরও পড়ুন:
এনসিএস বলছে, রাতে পরপর আরও দুইবার ভুটানে ভূমিকম্প হয়েছে। একটির মাত্রা ২ দশমিক ৮, এটি সংঘটিত হয়েছে বাংলাদেশ সময় রাত ১১টা ৪৮ মিনিটে । অর্থাৎ প্রথম ভূমিকম্পের ১১ মিনিট পর। এছাড়াও রাতে আরেকটি ভূমিকম্প উৎপত্তি হয় দ্বিতীয়টির ৩৪ মিনিট পর ১২ টা ২২ মিনিটে ২ দশমিক ৪ মাত্রার।





