সকালে এ তথ্য জানিয়ে অধিদপ্তরের উপ-পরিচালকের পক্ষে আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির স্বাক্ষরিত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করে অধিদপ্তর।
আবহাওয়ার সিনপটিক অবস্থা সম্পর্কে বিজ্ঞপ্তিতে বলা হয়, বিরাজমান লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ হতে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, রংপুর, খুলনা, ময়মনসিংহ, বরিশাল ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারী ধরণের ভারী বর্ষণও হতে পারে।
আরও পড়ুন:
এছাড়া সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং বর্ধিত ৫ দিনে তাপমাত্রা আরও বাড়তে পারে বলেও এ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
আবহাওয়া অধিদপ্তর জানায়, ঢাকায় আজ বাতাসের গতি দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার যা অস্থায়ীভাবে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে দমকা হাওয়ায় ৩০ থেকে ৪০ কিলোমিটার পর্যন্ত। সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিলো ৮৬ শতাংশ।
আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ২৯ মিনিটে এবং আগামীকাল (বুধবার, ৬ মে) ঢাকায় সূর্যোদয় ভোর ৫টা ২১ মিনিটে।





