আজ (মঙ্গলবার, ২৩ জুন) সকাল সাড়ে ১০টায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একাডেমিক ভবনের অধ্যাপক মোহাম্মদ শরীফ হোসেন গ্যালারীতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আন্তর্জাতিক মানের জার্নালে গবেষণা প্রবন্ধ প্রকাশের বিভিন্ন দিক ও দক্ষতা বৃদ্ধিতে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
উপাচার্য বলেন, ‘বর্তমানে কৃত্তিম বুদ্ধিমত্তা, ডেটা অ্যানালিটিক্স এবং ডিজিটাল গবেষণা সরঞ্জামের ব্যবহার গবেষণা ক্ষেত্রে নতুন দিগন্তের উন্মোচন করেছে। তবে প্রযুক্তির এই সুবিধার পাশাপাশি গবেষণার সততা ও একাডেমিক নৈতিকতা বজায় রাখাও সবার দায়িত্ব।’
আরও পড়ুন:
তিনি বলেন, ‘বিশেষ করে নবীন গবেষকদের এআই ব্যবহারের ক্ষেত্রে সংশ্লিষ্ট জার্নালের নীতিমালা ও ডিক্লেয়ারেশনের বিষয়টি গুরুত্বের সাথে মাথায় রাখতে হবে। এছাড়াও গবেষণার মান ও নৈতিকতা বজায় রাখা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি শিক্ষকের দায়িত্ব।’
প্রশিক্ষণ কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ববিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. কাজী মতিন উদ্দীন আহমেদ।
এছাড়া বক্তব্য রাখেন এ কর্মশালার সভাপতি ও আইকিউএসির পরিচালক (চলতি দায়িত্ব) ড. কে. এম. আনিস-উল-হক। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক এবং গবেষকরা উপস্থিত ছিলেন।





