Recent event

চবি শিক্ষার্থীদের ওপর হামলায় উস্কানির অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার

বহিষ্কৃত নেতা উদয় কুসুম বড়ুয়া
বহিষ্কৃত নেতা উদয় কুসুম বড়ুয়া | ছবি: এখন টিভি
5

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের ওপর স্থানীয়দের হামলায় উস্কানি দেয়ার অভিযোগে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য উদয় কুসুম বড়ুয়াকে দলের সব পদ থেকে বহিষ্কার করেছে বিএনপি। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বহিষ্কারের সিদ্ধান্তের কথা জানানো হয়।

এর আগে, আজ (রোববার, ৩১ আগস্ট) সকালে নিজের ফেসবুক আইডিতে চবি শিক্ষার্থীদের ‘সন্ত্রাসী’ আখ্যা দিয়ে পোস্ট করেন উদয় কুসুম বড়ুয়া। পাশাপাশি হামলার ইন্ধন দেয়ার অভিযোগও ওঠে তার বিরুদ্ধে।

আরও পড়ুন:

বিএনপির পক্ষ থেকে জানানো হয়, বিশৃঙ্খলা সৃষ্টির পাশাপাশি দলের নির্দেশনা অমান্য করে সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকায়, গঠনতন্ত্র অনুযায়ী উদয় কুসুম বড়ুয়াকে প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

এফএস