এসএসসির ফল প্রকাশ: চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পাশের হার ৫৯ দশমিক ৪৮ শতাংশ

এসএসসির ফল প্রকাশ
এসএসসির ফল প্রকাশ | ছবি: সংগৃহীত
0

প্রকাশিত হয়েছে চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল। এতে চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পাশের হার ৫৯ দশমিক ৪৮ শতাংশ। জিপিএ ফাইভ পেয়েছে ৯ হাজার ৩৯৮ জন। আজ (সোমবার, ১০ আগস্ট) সকাল ১০টায় সচিবালয়ে এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করেছেন শিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

এবছর এসএসসি ও সমমান ২০২৬-এ ১১টি বোর্ডে গড় পাশের হার ৬২ দশমিক ২৫ শতাংশ। মোট জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন শিক্ষার্থী। ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে এসএসসিতে গড় পাশের হার ৬৪ দশমিক ০৫ শতাংশ। পাশের হার ও জিপিএ-৫ প্রাপ্তিতে ছেলেদের চেয়ে এগিয়ে মেয়েরা। মোট জিপিএ-৫ পেয়েছে ৬৩ হাজার ৮৯৬ জন ছাত্রী।

আরও পড়ুন:

এদিকে মাদ্রাসা বোর্ডে দাখিলে পাশের হার ৫৫ দশমিক ৪৯ শতাংশ এবং কারিগরি বোর্ডে পাশের হার ৫৮ দশমিক ২০ শতাংশ। সাধারণ বোর্ডে বিভাগ ভিত্তিক পাশের হারে বিজ্ঞানে ৮১ দশমিক ২৩ শতাংশ। প্রাথমিকে মানবিকে ৪৮ দশমিক ৮২ শতাংশ এবং ব্যবসায় শিক্ষায় ৬৪ দশমিক ২৮ শতাংশ।

সাধারণ শিক্ষা বোর্ডের মধ্যে সর্বোচ্চ পাশের হার ঢাকায় ৭১ দশমিক ১ শতাংশ। সর্বনিম্ন ময়মনসিংহে ৫৭ দশমিক ৩৯ শতাংশ। এ বছর শতভাগ পাশ করা শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা ৬৬৯টি এবং শূন্য পাশ প্রতিষ্ঠান ৩১২টি।

ইএ