আজ (মঙ্গলবার, ৭ জুলাই) মাদরাসা শিক্ষা অধিদপ্তরের অর্থ শাখা থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে উপ-পরিচালক (অর্থ) ড. কে এম শফিকুল ইসলাম স্বাক্ষর করেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জুন-২০২৬ মাসের বেতন-ভাতার সরকারি অংশ চারটি চেকের মাধ্যমে সংশ্লিষ্ট ব্যাংকগুলোতে হস্তান্তর করা হয়েছে।
এর মধ্যে কর্মসংস্থান ব্যাংক ও রূপালী ব্যাংক লিমিটেডের প্রধান কার্যালয় এবং জনতা ব্যাংক ও সোনালী ব্যাংক লিমিটেডের স্থানীয় কার্যালয়ে চেক পাঠানো হয়েছে।
মাদরাসা শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, শিক্ষক-কর্মচারীরা আগামী ৮ জুলাই ২০২৬ তারিখের পর থেকে সংশ্লিষ্ট ব্যাংক শাখা থেকে জুন মাসের বেতন-ভাতার সরকারি অংশ উত্তোলন করতে পারবেন।—বাসস





