২০২৭ সালের এসএসসি পরীক্ষা শুরু ৭ জানুয়ারি, এইচএসসি ৬ জুন

পরীক্ষা দিচ্ছে শিক্ষার্থীরা
পরীক্ষা দিচ্ছে শিক্ষার্থীরা | ছবি: এখন টিভি
1

২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে ৭ জানুয়ারি থেকে। আর পরীক্ষা শেষ হবে ৬ ফেব্রুয়ারি ২০২৭।

এ দিকে আগামী বছরের (২০২৭) এইচএসসি ও সমমানের পরীক্ষা ৬ জুন ২০২৭ থেকে শুরু হবে। এ পরীক্ষা চলবে ১৩ জুলাই ২০২৭ পর্যন্ত।

আজ (বৃহস্পতিবার, ১৪ মে) শিক্ষামন্ত্রী এক সংবাদ সম্মেলনে আগামী বছরের পরীক্ষার তারিখ ঘোষণা করেন।

আরও পড়ুন:

এ সময় শিক্ষামন্ত্রী বলেন, ‘এসএসসি, এইচএসসি ও সমমানের ৪০ লাখ শিক্ষার্থীদের জন্য, ২ বছরে গ্যাপ নিরসনে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।’ তিনি বলেন, ‘ডিসেম্বর মাসকে শিক্ষা বছরের শেষ এবং পরীক্ষার মাস হিসেবে ধরা হবে।’

এফএস