স্কুল-মাদ্রাসায় আসছে লম্বা ছুটি: কবে থেকে শুরু, কবে খুলবে?

স্কুল ছুটি
স্কুল ছুটি | ছবি: এখন টিভি
0

আসন্ন পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে দেশের সকল স্তরের শিক্ষা প্রতিষ্ঠানে দীর্ঘ ছুটি শুরু হচ্ছে। আগামী ২৪ মে থেকে সরকারি-বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয় এবং মাদ্রাসাগুলোতে একযোগে এই ছুটি কার্যকর হবে। তবে ক্যালেন্ডার অনুযায়ী ২৪ মে ছুটি শুরু হওয়ার কথা থাকলেও, সাপ্তাহিক ছুটির কারণে শিক্ষার্থীরা মূলত ২১ মে ক্লাসের পরেই লম্বা ছুটিতে (School Eid Vacation 2026) যাওয়ার সুযোগ পাচ্ছে।

প্রতিষ্ঠানের ধরণ (Institution Type) ছুটি শুরু (Holiday Starts) পুনরায় শুরু (Reopens On) মোট ছুটি (Total Vacation)
প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় ২২ মে, ২০২৬* ৭ জুন, ২০২৬ ১৬ দিন
কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান ২২ মে, ২০২৬* ৭ জুন, ২০২৬ ১৬ দিন
মাদ্রাসা (সকল স্তর) ২২ মে, ২০২৬* ১৪ জুন, ২০২৬ ২৩ দিন

*২১ মে ক্লাস শেষে কার্যত ছুটি শুরু।

শিক্ষাপ্রতিষ্ঠান কবে বন্ধ হবে? (School Closing Date)

২০২৬ সালের সংশোধিত শিক্ষাপঞ্জি (Academic Calendar) বিশ্লেষণ করে দেখা গেছে, সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী ছুটি শুরু হবে ২৪ মে (রোববার)। কিন্তু তার আগে ২২ মে (শুক্রবার) এবং ২৩ মে (শনিবার) সাপ্তাহিক ছুটি থাকায় ২১ মে বৃহস্পতিবারই হবে প্রতিষ্ঠানের শেষ কর্মদিবস। ফলে শিক্ষার্থীরা ২২ মে থেকেই কার্যত ছুটির আমেজ শুরু করবে।

আরও পড়ুন:

স্কুল ও মাদ্রাসা কবে খুলবে? (School Reopening Date)

ছুটির তালিকা অনুযায়ী, ভিন্ন ভিন্ন স্তরের প্রতিষ্ঠানের জন্য পুনরায় চালুর তারিখগুলো নিচে দেওয়া হলো:

প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়: সরকারি-বেসরকারি প্রাথমিক, মাধ্যমিক ও কারিগরি প্রতিষ্ঠানে ছুটি চলবে ৪ জুন পর্যন্ত। ৫ ও ৬ জুন সাপ্তাহিক ছুটি শেষে এই স্তরের প্রতিষ্ঠানগুলো পুনরায় চালু হবে ৭ জুন (রোববার)। ফলে শিক্ষার্থীরা টানা ১৬ দিনের ছুটি ভোগ করবে।

মাদ্রাসা: দেশের সকল মাদ্রাসায় (আলিয়া, দাখিল, আলিম, ফাজিল ও কামিল) ছুটি কিছুটা দীর্ঘ। মাদ্রাসার ছুটি ২৪ মে থেকে শুরু হয়ে চলবে ১১ জুন পর্যন্ত। ১২ ও ১৩ জুন সাপ্তাহিক ছুটি শেষে মাদ্রাসার ক্লাস শুরু হবে ১৪ জুন (রোববার)। অর্থাৎ মাদ্রাসার শিক্ষার্থীরা টানা ২৩ দিনের বড় ছুটি পাচ্ছে।

পরবর্তী ছুটির তালিকা (Upcoming Holidays 2026)

জুন মাসে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পর পরবর্তী উল্লেখযোগ্য ছুটিগুলো হলো:

  • ২৯ জুলাই: আষাঢ়ী পূর্ণিমা।
  • ৫ আগস্ট: জুলাই গণঅভ্যুত্থান দিবস।
  • ১২ আগস্ট: আখেরি চাহার সোম্বা।
  • ২৬ আগস্ট: ঈদে মিলাদুন্নবী (সা.)।

আরও পড়ুন:


এসআর