আজ (মঙ্গলবার, ২১ এপ্রিল) সকাল ১০ টা শুরু হবে পরীক্ষা। এবার ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষার্থীর সংখ্যা ১৪ লাখ ১৮ হাজারের বেশি। মাদ্রাসা শিক্ষা বোর্ডে অংশ নিচ্ছে ৩ লাখের বেশি শিক্ষার্থী এবং কারিগরি শিক্ষা বোর্ডে রয়েছে ১ লাখ ৩৪ হাজারের বেশি পরীক্ষার্থী।
যানজট ও জনদুর্ভোগ লাঘবের জন্য পরীক্ষার্থীদের কেন্দ্রে সাড়ে ৮টা থেকে প্রবেশের নির্দেশনা দেওয়া হয়েছে। তবে পরীক্ষা কক্ষে প্রবেশ সংক্রান্ত আগের নির্দেশনা বহাল থাকবে।
করোনা সংকটের কারণে এবারের এসএসসি ব্যাচের শিক্ষার্থীদের পিএসসি ও জেএসসি পরীক্ষা বাতিল করা হয়। সেদিক বিবেচনায়, প্রথম কোনো পাবলিক পরীক্ষায় অংশ নিচ্ছেন এসএসসি-২৬ ব্যাচের শিক্ষার্থীরা।





