
এসএসসির ফল প্রকাশ: কারিগরি শিক্ষা বোর্ডে পাশের হার ৫৮ দশমিক ২০ শতাংশ
প্রকাশিত হয়েছে চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল। এতে কারিগরি শিক্ষা বোর্ডে পাশের হার ৫৮ দশমিক ২০ শতাংশ। জিপিএ ফাইভ পেয়েছে ৩ হাজার ৯৫১ জন। আজ (সোমবার, ১০ আগস্ট) সকাল ১০টায় সচিবালয়ে এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করেছেন শিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

রাঙ্গাবালীতে শিক্ষার্থীদের হাতে এইচএসসির উত্তরপত্র, প্রভাষক সাময়িক বরখাস্ত
কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে চলতি বছরে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষার উত্তরপত্র শিক্ষার্থীদের হাতে যাওয়ার ঘটনায় দায়িত্ব অবহেলার দায়ে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার ছোটবাইশদিয়া বিজনেস ম্যানেজমেন্ট (বিএম) ইনস্টিটিউটের বাংলা বিষয়ের প্রভাষক ও দায়িত্বপ্রাপ্ত পরীক্ষক মো. রিপন হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এ সংক্রান্ত একটি ভিডিও ভাইরাল হওয়ার পর প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নেয়।

শিক্ষার্থী ভর্তি না করায় ১,০৮৫ কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানকে চূড়ান্ত নোটিশ
জাতীয় দক্ষতামান বেসিক (৩৬০ ঘণ্টা মেয়াদি) শিক্ষাক্রমের ১ হাজার ৮৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের পাঠদান অনুমোদন বাতিলের চূড়ান্ত তাগিদ দিয়েছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড।

বাংলাদেশ-ইউরোপীয় ইউনিয়নের ‘ট্যালেন্ট পার্টনারশিপ’ প্রকল্প; নিশ্চিত হচ্ছে নিরাপদ অভিবাসন
বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে দক্ষ জনশক্তির নৈতিক, নিয়মিত এবং নিরাপদ অভিবাসন নিশ্চিতকরণের লক্ষ্যে পরিচালিত ‘সাপোর্টিং এ ট্যালেন্ট পার্টনারশিপ উইথ বাংলাদেশ’ প্রকল্পটি সফলতার সঙ্গে দ্বিতীয় বছর পূর্ণ করেছে। ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে এবং আন্তর্জাতিক শ্রম সংস্থার কারিগরি সহায়তায় তিন মিলিয়ন ইউরো বাজেটের এই প্রকল্পটি ২০২৪ সালের ১ জুলাই থেকে ২০২৭ সালের ৩০ জুন মেয়াদে বাস্তবায়িত হচ্ছে। সম্প্রতি প্রকল্পের দ্বিতীয় বর্ষপূর্তিতে এর সামগ্রিক অগ্রগতি ও সফলতার বিবরণ প্রকাশ করা হয়েছে।

এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে আজ
এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে আজ। এ বছর প্রায় সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে। গত বছরের তুলনায় এ সংখ্যা প্রায় ৭৯ হাজার কম।

ভোকেশনাল ও দাখিল পরীক্ষার ফরম পূরণ শুরু ২৮ ডিসেম্বর, জেনে নিন নিয়ম
২০২৬ সালের এসএসসি (SSC Vocational) ও দাখিল ভোকেশনাল (Dakhil Vocational) পরীক্ষার ফরম পূরণের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড (Bangladesh Technical Education Board)। আগামী ২৮ ডিসেম্বর থেকে অনলাইনে এই ফরম পূরণ কার্যক্রম শুরু হবে। কারিগরি বোর্ড সম্প্রতি এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিস্তারিত সময়সূচি ও ফি প্রদানের নিয়মাবলি প্রকাশ করেছে।

শুরু হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা
চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা আজ (রোববার,৩০ জুন) সকাল ১০টা থেকে শুরু হয়েছে। প্রশ্নপত্র ফাঁসের গুজব ও নকল মুক্ত পরিবেশে সুষ্ঠু ও সুন্দরভাবে পরীক্ষা গ্রহণের লক্ষ্যে ২৯ জুন থেকে ১১ আগস্ট পর্যন্ত সকল কোচিং সেন্টার বন্ধ থাকবে।

কারিগরি শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান মামুন উল হক
কারিগরি শিক্ষা বোর্ডের পরিচালক (আইটিসি) মো. মামুন উল হককে বোর্ডের নতুন চেয়ারম্যান করে প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।

ডিবি কার্যালয়ে কারিগরি বোর্ডের সাবেক চেয়ারম্যান, সংশ্লিষ্টতা পেলে গ্রেপ্তার
বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের সদ্য সাবেক চেয়ারম্যান আলী আকবর খানকে আগামীকাল মঙ্গলবার (২৩ এপ্রিল) জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ডিবি বলছে, তথ্য-উপাত্ত পেলে তাকে গ্রেপ্তার করা হতে পারে।