আজ (মঙ্গলবার, ১২ মে) দুপুরে পটুয়াখালীর পায়রা বন্দরের কর্মাশিয়াল ভবনে নৌ-নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
মাসুদ ইকবাল বলেন, ‘পাশাপাশি বন্দরের আশপাশের নদী পথে নিরাপত্তা নিশ্চিত করতে বন্দরের নিরাপত্তা বিভাগ স্থানীয় প্রশাসনের সমন্বয়ে সার্বক্ষণিক নজরদারি কার্যক্রম পরিচালিত করছে। এছাড়া আধুনিক প্রযুক্তি ব্যবহার, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং জরুরি উদ্ধার সক্ষমতা বৃদ্ধির দিকেও গুরুত্বারোপ করছে বন্দর কর্তৃপক্ষ।’
আরও পড়ুন:
এসময় বন্দরের সদস্য কমডোর আবদুল লতিফ, হারুন অর রশিদ ও জামাল উদ্দিন চৌধুরীসহ স্থানীয় জেলে, মাঝি, ট্রলার ও জাহাজ মালিক সমিতির প্রতিনিধি এবং স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
পরে নৌযান দুর্ঘটনায় করনীয় বিষয়ে সচেতনতামূলক প্রামাণ্যচিত্র উপস্থাপন করা হয় এবং মহিপুরের সাধারণ জেলেদের মাঝে লিফলেট বিতরণ করা হয়।





