ঈদে ১০ দিন বন্ধ থাকবে ভোমরা স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম

ভোমরা স্থলবন্দর
ভোমরা স্থলবন্দর | ছবি: সংগৃহীত
0

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে টানা ১০দিন সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। আজ (বুধবার, ১৮ মার্চ) থেকে আগামী ২৭ মার্চ (শুক্রবার) পর্যন্ত বন্ধ থাকবে বন্দরের এ কার্যক্রম।

আগামী ২৮ মার্চ (শনিবার) সকাল থেকে আবারও যথারীতি শুরু হবে বন্দরের বাণিজ্যিক কার্যক্রম। তবে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও দুই দেশের পাসপোর্টধারী যাত্রীরা এসময়ে যাতায়াত করতে পারবেন।

আরও পড়ুন:

ভোমরা স্থলবন্দর সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু মুছা জানান, বুধবার থেকে আগামী ২৭ মার্চ পর্যন্ত টানা ১০ দিন বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। ভোমরা কাস্টমস সিএন্ডএফ অ্যাসোসিয়েশন ও ভারতের ঘোজাডাঙ্গা বন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট কার্গো ওয়েলফেয়ার এসোসিয়েশনের মধ্যে আলোচনা সাপেক্ষে উভয় দেশের সম্মতিতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

ভোমরা স্থলবন্দর কর্তৃপক্ষের উপ-পরিচালক মামুন কবির তরফদার জানান, ঈদে সরকারি ছুটির কারণে এসময় পণ্যবাহী যানবাহন চলাচল বন্ধ থাকবে। ফলে আমদানি-রপ্তানি কার্যক্রম কার্যত সাময়িকভাবে স্থগিত থাকবে। তবে এসময়ে পাসপোর্টধারী যাত্রীরা যাতায়াত করতে পারবেন।

এসএস