ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী মাউরো ভিয়েরার নেতৃত্বে একটি প্রতিনিধিদল সোমবার(৮ এপ্রিল) সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎকালে শেখ হাসিনা এ মন্তব্য করেন।
বৈঠক শেষে প্রধানমন্ত্রীর স্পীচ রাইটার এম নজরুল ইসলাম সাংবাদিকদের এ বিষয়ে ব্রিফ করেন।
বাংলাদেশ ও ব্রাজিলের মধ্যে বাণিজ্য ভারসাম্য নিশ্চিত করার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে শেখ হাসিনা বলেন, 'দুই দেশের মধ্যে বাণিজ্যিক ভারসাম্য ব্রাজিলের দিকে ঝুঁকছে।'
তিনি আরও বলেন, 'দুই দেশের মধ্যে বাণিজ্যিক ভারসাম্য নিশ্চিত করতে ব্রাজিল বাংলাদেশ থেকে পাট ও পাটজাত পণ্য এবং চামড়াজাত পণ্যসহ আরও পণ্য আমদানি করতে পারে।'
সরকারপ্রধান বলেন, 'বাংলাদেশ ব্রাজিল থেকে মূলত চিনি, সয়াবিন তেল ও তুলা আমদানি করে।'
তিনি বলেন, 'বাংলাদেশ ও ব্রাজিলের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়ানোর বিশাল সুযোগ রয়েছে।' বৈঠকে তিনি বাংলাদেশ ও ব্রাজিলের মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক বৃদ্ধির প্রয়োজনীয়তার ওপরও জোর দেন।
ব্রাজিল-বাংলাদেশ দ্বিপাক্ষিক ও বাণিজ্যিক সম্পর্ক জোরদারে দুদিনের সরকারি সফরে বাংলাদেশে অবস্থান করছেন ব্রাজিল পররাষ্ট্রমন্ত্রী মাউরো ভিয়েরা।
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর তিনি গাজীপুরে স্কয়ার ফার্মাসিউটিক্যালস এবং বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্ক পরিদর্শনে গিয়েছেন। আজ বিকালে ফরেন সার্ভিস একাডেমিতে জি-২০ এর বর্তমান সভাপতি হিসেবে ব্রাজিলের অগ্রাধিকার ক্ষেত্রগুলোর ওপর তিনি বক্তব্য দেবেন।
এছাড়া সন্ধ্যায় ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী ও ব্যবসায়ী প্রতিনিধিদলের সদস্যদের সম্মানে দেশের শীর্ষ বাণিজ্য সংস্থা এফবিসিসিআই আয়োজিত ইফতার ও নৈশভোজে যোগ দেবেন। রাতে ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী ভিয়েরার ঢাকা ত্যাগের কথা রয়েছে।

 found inside the Brazilian woman-320x167.webp)



