সংবাদ সম্মেলনে রাসিক প্রশাসক প্রস্তাবিত বাজেট তুলে ধরে বলেন, ‘২০২৫-২৬ অর্থবছরের বাজেটের লক্ষ্যমাত্রা ছিলো ৮০৬ কোটি ৬১ লাখ ২১ হাজার ২১১ টাকা ৩৬ পয়সা। সংশোধিত বাজেটে এর আকার ৯৩৪ কোটি ৫২ লাখ ৮০ হাজার ৪২৩ টাকা ৪৯ পয়সা।’
তিনি জানান, আয় ও ব্যয় সমপরিমাণ ধরে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের লক্ষ্যমাত্রা ১ হাজার ৯ কোটি ৬৬ লাখ ৩০ হাজার ৬৫ টাকা ৮১ পয়সা।
আরও পড়ুন:
প্রস্তাবিত এই বাজেটে রাজশাহী সিটি করপোরেশনে অবকাঠাগত উন্নয়ন, স্বাস্থ্য, শিক্ষা, সড়ক উন্নয়ন, বেকারত্ব দূরীকরণের ওপর গুরুত্বারোপ করা হয়েছে। যেখানে স্বল্পমেয়াদী ১৭টি পরিকল্পনা, মধ্যমেয়াদী ১৭টি পরিকল্পনা ও দীর্ঘমেয়াদী ১৬টি পরিকল্পনার কথা তুলে ধরা হয়েছে।
এসময় রাজশাহী সিটি করপোরেশন কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।





