Recent event

এপ্রিলের ২৬ দিনে রেমিট্যান্স এসেছে ১৬৮ কোটি ডলার

আগস্টের ২৮ দিনের রেমিট্যান্স এলো ২০৭ কোটি ১০ লাখ ডলার
আগস্টের ২৮ দিনের রেমিট্যান্স এলো ২০৭ কোটি ১০ লাখ ডলার |
0

চলতি এপ্রিল মাসের প্রথম ২৬ দিনে বৈধ পথে অর্থাৎ ব্যাংকিং চ্যানেলে ১৬৮ কোটি ১০ লাখ ডলারের সমপরিমাণ অর্থ দেশে পাঠিয়েছেন প্রবাসীরা। আজ (রোববার, ২৮ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

এপ্রিলের ২৬ দিনে আসার রেমিট্যান্সের মধ্যে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১৬ কোটি ১ লাখ ৮০ হাজার ডলার। এছাড়া বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে এসেছে ৮ কোটি ৯৮ লাখ ডলার, বেসরকারি ব্যাংকের মাধ্যমে ১৪২ কোটি ৫৬ লাখ ৩০ হাজার ডলার ও বিদেশি ব্যাংকের মাধ্যমে রেমিট্যান্স এসেছে ৫৩ লাখ ৬০ হাজার ডলার।

গত মার্চে ব্যাংকিং চ্যানেলে ১৯৯ কোটি ৬৮ লাখ ডলার রেমিট্যান্স পাঠান প্রবাসী বাংলাদেশিরা। এর আগের মাস ফেব্রুয়ারিতে প্রবাসী আয় আসে ২১৭ কোটি ডলার। সে হিসাবে ফেব্রুয়ারির তুলনায় মার্চে রেমিট্যান্স কমে ৭.৭১ শতাংশের বেশি।

চলতি বছরের প্রথম মাস জানুয়ারিতে দেশে রেমিট্যান্স এসেছিল ২১০ কোটি ডলার।

গত ২০২২-২৩ অর্থবছরে মোট রেমিট্যান্স আসে ২ হাজার ১৬১ কোটি ৭ লাখ ডলার। এর আগে অর্থবছর অর্থাৎ ২০২১-২০২২ তে রেমিট্যান্স এসেছিল ২ হাজার ১০৩ কোটি ১৭ লাখ ডলার।

দেশের ইতিহাসে ২০২০-২১ অর্থবছরে সর্বোচ্চ রেমিট্যান্স পাঠিয়েছিলেন প্রবাসী বাংলাদেশিরা। ওই অর্থবছরে ২ হাজার ৪৭৮ কোটি ডলারের সমপরিমাণ অর্থ দেশে পাঠান তারা। 

সেজু