অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের জারি করা এই প্রজ্ঞাপনে কোন কোন ক্ষেত্রে ভাতা বাড়ল, কোথায় কমল আর কোনগুলো আগের মতোই অপরিবর্তিত রইল তার বিস্তারিত নিচে তুলে ধরা হলো।
আরও পড়ুন:
যেসব ভাতা ও সুবিধা বৃদ্ধি পেয়েছে (Increased Govt Allowances 2026)
- চিকিৎসা ভাতা (Medical Allowance): সরকারি চাকরিজীবীদের জন্য ৫০ বছর বয়স পর্যন্ত প্রতি মাসে ৩,০০০ টাকা এবং ৫০ বছরের বেশি বয়স থেকে অবসর-উত্তর ছুটি (PRL) শেষ না হওয়া পর্যন্ত ৪,০০০ টাকা চিকিৎসা ভাতা নির্ধারণ করা হয়েছে। পূর্বে সকল কর্মচারী পেতেন মাত্র ১,৫০০ টাকা।
- অবসরভোগী ও পেনশনভোগীদের চিকিৎসা ভাতা (Pensioners Medical Allowance): অবসরপ্রাপ্ত ও পরিবার পেনশনভোগীদের জন্য বয়স ভেদে চিকিৎসা ভাতা বাড়িয়ে ৩,০০০ টাকা থেকে ৬,০০০ টাকা পর্যন্ত করা হয়েছে। আগে ৬৫ বছরের বেশি বয়সিরা ২,৫০০ টাকা এবং অন্যরা ১,৫০০ টাকা পেতেন।
- টিফিন ভাতা (Tiffin Allowance for Grades 11-20): ১১তম থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের জন্য টিফিন ভাতা ২৫০ টাকা বাড়িয়ে প্রতি মাসে ৫০০ টাকা করা হয়েছে (আগে ছিল ২০০ টাকা)। তবে যেসব প্রতিষ্ঠানে দুপুরে খাবার বিনামূল্যে বা লাঞ্চ ভাতা দেওয়া হয়, তারা এই সুবিধা পাবেন না।
- যাতায়াত ভাতা (City Corporation Transport Allowance): সিটি কর্পোরেশন এলাকায় কর্মরত ১১তম থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের যাতায়াত ভাতা দ্বিগুণ বাড়িয়ে প্রতি মাসে ৬০০ টাকা নির্ধারণ করা হয়েছে (আগে ছিল ৩০০ টাকা)।
- ধোলাই ভাতা (Washing Allowance): যেসব চাকরিজীবীর ধোলাই ভাতা প্রাপ্য, তাঁদের ক্ষেত্রে এ ভাতা বাড়িয়ে ৩০০ টাকা করা হয়েছে, যা আগে ছিল মাত্র ১০০ টাকা।
- পাহাড়ি ভাতা (Hill Tracts Allowance): পার্বত্য জেলার জেলা সদর ও সদর উপজেলায় কর্মরতদের জন্য মূল বেতনের ২০% হারে সর্বোচ্চ ৫,০০০ টাকা এবং অন্যান্য দুর্গম উপজেলার জন্য মূল বেতনের ২০% হারে সর্বোচ্চ ৫,৫০০ টাকা পাহাড়ি ভাতা নির্ধারণ করা হয়েছে।
- প্রতিবন্ধী সন্তান ভাতা (Disabled Child Special Allowance): বিশেষ চাহিদাসম্পন্ন (প্রতিবন্ধী) সন্তান থাকলে সন্তানপ্রতি মাসে ৩,০০০ টাকা হারে বিশেষ ভাতা পাওয়া যাবে (অনধিক দুই সন্তানের জন্য প্রযোজ্য)।
আরও পড়ুন:
মোবাইল ভাতার নতুন নিয়ম ও পরিধি বিস্তার (Mobile Allowance New Rules for All Grades)
ইন্টারনেট ও ডিজিটাল যোগাযোগের সার্বিক ব্যয় বিবেচনায় নিয়ে প্রথমবারের মতো সরকারি সব গ্রেডের কর্মীদের মোবাইল ভাতার আওতায় আনা হয়েছে।
- পূর্বে কেবল ১ম থেকে ৫ম গ্রেডের উচ্চপদস্থ কর্মকর্তারা মোবাইল ভাতা পেতেন।
- নতুন নিয়মে ১ম থেকে ৫ম গ্রেডের কর্মকর্তারা পাবেন মাসে ৫০০ টাকা।
- ৬ষ্ঠ থেকে ২০তম গ্রেডের সকল কর্মকর্তা-কর্মচারী প্রতি মাসে পাবেন ১৫০ টাকা মোবাইল ভাতা।
যে ভাতার হার হ্রাস পেয়েছে (Decreased Allowances)
বাংলা নববর্ষ ভাতা (Bangla Nababarsha Allowance): বৈশাখি বা নববর্ষ ভাতার হার শতাংশের বিচারে কমানো হয়েছে। কর্মকর্তা-কর্মচারীরা এতদিন মূল বেতনের ২০ শতাংশ হারে নববর্ষ ভাতা পেয়ে আসলেও নতুন নিয়মে তা কমিয়ে মূল বেতনের ১৫ শতাংশ করা হয়েছে।
আরও পড়ুন:
বাড়িভাড়া ভাতার নতুন হারের হিসাব (Revised House Rent Allowance Percentages)
মূল বেতন বৃদ্ধির কারণে বাড়িভাড়ার শতকরা হার কিছুটা পুনর্নির্ধারণ করা হয়েছে। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ১৬তম থেকে ২০তম গ্রেডের কর্মীরা পাবেন মূল বেতনের ৬০ শতাংশ বাড়িভাড়া। অন্যান্য গ্রেডের কর্মচারীরা ঢাকা সিটিতে ৫০% থেকে ৪০% পর্যন্ত বাড়িভাড়া পাবেন। অন্যান্য সিটি কর্পোরেশন ও সাভার-কক্সবাজার পৌর এলাকায় বাড়িভাড়ার হার ৫০% থেকে ৩০% এবং জেলা/অন্যান্য মফস্বল এলাকায় ৪৫% থেকে ২৫% পর্যন্ত নির্ধারিত হয়েছে।
যেসব ভাতা অপরিবর্তিত রয়েছে (Unchanged Allowances)
সরকারের নতুন প্রজ্ঞাপনে বেশ কিছু ভাতা পূর্বের হারেই বহাল রাখা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো শিক্ষাসাহায়তা ভাতা (Education Assistance Allowance)। পূর্বের নিয়মেই সন্তানপ্রতি ৫০০ টাকা করে সর্বোচ্চ দুই সন্তানের জন্য মাসে ১,০০০ টাকা শিক্ষাসাহায়তা ভাতা পাবেন চাকরিজীবীরা।
নতুন ভাতা কার্যকর হওয়ার সময়সূচি (Implementation Schedule for Salary & Allowances)
- বকেয়া ও বর্ধিত মূল বেতন: ১ জুলাই ২০২৬ থেকে নতুন বেতন স্কেল কার্যকর হয়েছে। ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত ১ম-৯ম গ্রেড ৪০% এবং ১০ম-২০তম গ্রেড ৫০% বর্ধিত মূল বেতন পাবেন। ২০২৭ সালের ১ জুলাই থেকে শতভাগ বর্ধিত বেতন বলবৎ হবে। ১ জুলাই থেকে কার্যকরের কারণে বকেয়া বেতনও (Arrears) পাবেন কর্মচারীরা।
- ভাতা কার্যকরের সময়: তবে সকল নতুন ভাতা ও পুনর্নির্ধারিত ভাতার হার সাথে সাথেই পাওয়া যাবে না। ২০২৭ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত বর্তমানে প্রচলিত হারেই ভাতা প্রদান করা হবে এবং ২০২৮ সালের ১ জানুয়ারি থেকে নতুন প্রজ্ঞাপনের সকল ভাতা শতভাগ কার্যকর হবে।
আরও পড়ুন:
জাতীয় বেতন স্কেল ২০২৬: ভাতা ও সুবিধাসমূহের তুলনামূলক পরিবর্তন
একনজরে: নতুন বেতনকাঠামো অনুযায়ী যেসব ভাতা বাড়ল, কমল ও অপরিবর্তিত রইল
ভাতার নাম (Allowance Category)
পূর্ববর্তী হার (Previous Rate)
নতুন নির্ধারিত হার (New Rate 2026)
অবস্থা (Status)
চিকিৎসা ভাতা (Medical Allowance)
১,৫০০ টাকা
৩,০০০ টাকা - ৪,০০০ টাকা (বয়স অনুযায়ী)
বৃদ্ধি পেয়েছে (Increased)
টিফিন ভাতা (Tiffin Allowance - 11-20 Grade)
২০০ টাকা
৫০০ টাকা
বৃদ্ধি পেয়েছে (Increased)
যাতায়াত ভাতা (Transport Allowance - City Corp)
৩০০ টাকা
৬০০ টাকা
বৃদ্ধি পেয়েছে (Increased)
ধোলাই ভাতা (Washing Allowance)
১০০ টাকা
৩০০ টাকা
বৃদ্ধি পেয়েছে (Increased)
মোবাইল ভাতা (Mobile Allowance - All Grades)
কেবল ১ম-৫ম গ্রেড (১,০০০-১,৫০০ টাকা)
১ম-৫ম গ্রেড: ৫০০ টাকা | ৬ষ্ঠ-২০তম: ১৫০ টাকা
আওতা বেড়েছে (Expanded)
বাংলা নববর্ষ ভাতা (Bangla Nababarsha Allowance)
মূল বেতনের ২০%
মূল বেতনের ১৫%
হ্রাস পেয়েছে (Decreased)
শিক্ষাসাহায়তা ভাতা (Education Allowance)
সন্তানপ্রতি ৫০০ টাকা (সর্বোচ্চ ২ সন্তান)
সন্তানপ্রতি ৫০০ টাকা (সর্বোচ্চ ২ সন্তান)
অপরিবর্তিত (Unchanged)
আরও পড়ুন:
