বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্যে দেখা গেছে, গত বছরের একই সময়ে (১-২৭ জুলাই ২০২৫) দেশে রেমিট্যান্স এসেছিল ২০৯ কোটি ৯০ লাখ (২ দশমিক ০৯৯ বিলিয়ন) মার্কিন ডলার।
এদিকে, সোমবার (২৭ জুলাই) একদিনেই প্রবাসীরা ৮ কোটি ৭০ লাখ (৮৭ মিলিয়ন) মার্কিন ডলার রেমিট্যান্স দেশে পাঠিয়েছেন।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, বৈধ ব্যাংকিং চ্যানেলে প্রবাসী আয় পাঠানোর প্রবণতা অব্যাহত থাকায় চলতি অর্থবছরের শুরুতেই রেমিট্যান্স প্রবাহে ইতিবাচক ধারা বজায় রয়েছে। জুলাইয়ের প্রথম ২৭ দিনের হিসাবে রেমিট্যান্সে বার্ষিক প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ২০ দশমিক ২ শতাংশ।—বাসস





