মুদি-প্রসাধনী-ক্ষুদ্র ব্যবসায়ীদের ভ্যাট আরোপের পরিকল্পনা বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন

দোকান মালিক সমিতির কার্যালয়ে সংবাদ সম্মেলন
দোকান মালিক সমিতির কার্যালয়ে সংবাদ সম্মেলন | ছবি : সংগৃহীত
0

বাজেটে মুদি, প্রসাধনী, ক্ষুদ্র ব্যবসায়ীদের ভ্যাট ও কর আরোপের পরিকল্পনা বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন হয়েছে। আজ (শনিবার, ২৭ জুন) রাজধানীর মগবাজারে দোকান মালিক সমিতির কার্যালয়ে সংবাদ সম্মেলনে অংশ নেয় ব্যবসায়ী সংগঠনগুলোর একাংশ।

এ সময় ব্যবসায়ী নেতারা বলেন, সরকারের পরিকল্পনা অনুযায়ী ক্ষুদ্র ব্যবসায়ীরা ভ্যাট জালের আওতায় এলে বন্ধ হয়ে যাবে বেশিরভাগ প্রতিষ্ঠান।

আরও পড়ুন:

এসময় এনবিআরের সক্ষমতা নিয়েও প্রশ্ন তুলেন ব্যবসায়ীরা। দ্রুত প্রসাধনী দোকান, ক্ষুদ্র ও অতিক্ষুদ্র ব্যবসায়ীদের ভ্যাট ও করের আওতার বাইরে রাখার রেখে আনুষ্ঠানিক ঘোষণার দাবি জানান তারা।

একই সঙ্গে কর আইন ২১৬ স্থগিতের দাবিও করেন ব্যবসায়ীরা।

এফএস