জ্বালানি সংকটে স্থবির দেশের উৎপাদন খাত: বিসিআই সভাপতি

আনোয়ারুল ইসলাম পারভেজ
আনোয়ারুল ইসলাম পারভেজ | ছবি: এখন টিভি
0

দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ভালো হলেও, তীব্র গ্যাস ও জ্বালানি সংকটে স্থবির হয়ে পড়ছে উৎপাদন খাত বলে মন্তব্য করেছেন বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রির (বিসিআই) সভাপতি আনোয়ারুল ইসলাম পারভেজ।

আজ (বুধবার, ১৭ জুন) তেজগাঁওয়ে চেম্বার অফ ইন্ডাস্ট্রির কার্যালয়ে ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে ম্যানুফাকচার খাত বিষয়ে আলোচনায় তিনি এ কথা বলেন।

এসময় ইসলামী ব্যাংকের সংকট না কাটলে দেশ বড় ঝুঁকিতে পড়বে বলেও মন্তব্য করেন তিনি।

আরও পড়ুন:

এদিকে আলোচনা সভায় অংশ নেয়া ব্যবসায়ী নেতা ও অর্থনীতিবিদরা জানান, লাগামহীন মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা না গেলে মাঠপর্যায়ের উদ্যোক্তারা টিকতে পারবেন না। পাশাপাশি বাজেটের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রাকে অবাস্তব বলছেন তারা।

এলডিসি চ্যালেঞ্জ মোকাবেলায় বিভিন্ন দেশের সঙ্গে এফটিএ চুক্তি এবং এনবিআরের সংস্কার এখন সময়ের দাবি বলেও মন্তব্য করেন তারা।

একইসঙ্গে সুদের হার কমানো, পোর্টের খরচ যৌক্তিক করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির দ্রুত উন্নতি করতে সরকারের প্রতি আহ্বান জানান তারা।

এসএস