২০২৬-২৭ অর্থবছরের বাজেট পাশ হলে ২০৩০ সালের ৩০ জুন পর্যন্ত এই সুবিধা অব্যাহত থাকবে।
কিডনি রোগীদের জন্য ডায়ালাইসিস ফিল্টার একটি সংবেদনশীল ও অপরিহার্য চিকিৎসাসামগ্রী। এটি আমদানির ক্ষেত্রে উচ্চ করভার থাকায় গুরুতর অসুস্থ রোগীদের চিকিৎসায় অতিরিক্ত ব্যয় হয়। দেশের বিপুল সংখ্যক কিডনি রোগে আক্রান্ত মানুষের জীবন বাঁচাতে ডায়ালাইসিস ফিল্টার আমদানিতে বিদ্যমান ১৫ শতাংশ মূল্য সংযোজন কর এবং ৫ শতাংশ অগ্রিম আয়কর সম্পূর্ণ প্রত্যাহারের প্রস্তাব করেন অর্থমন্ত্রী। ফলে আয়কর, ভ্যাট ও শুল্ক সুবিধার কারণে কিডনি রোগীর প্রতিটি ডায়ালাইসিস বাবদ ব্যয় প্রায় ৮০০ টাকা পর্যন্ত হ্রাস পাবে।
ক্যানসারের চিকিৎসায় ওষুধ তৈরির নতুন ৯টি কাঁচামাল আমদানিতে রেয়াত সুবিধা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
পাশাপাশি অ্যাকটিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রিডিয়েন্ট (এপিআই) তৈরির নতুন ৫১টি কাঁচামাল আমদানিতে শুল্ক সম্পূর্ণ প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে সরকার।
আরও পড়ুন:
আন্তর্জাতিক বাজারে বাংলাদেশি ওষুধের রপ্তানি প্রবৃদ্ধি ধরে রাখতে নতুন করে আরও ১৭টি মৌলিক কাঁচামাল অন্তর্ভুক্ত করে আমদানি শুল্ক শূন্য শতাংশ করার প্রস্তাব করেছেন আমির খসরু।
ঢাকা ও বিভাগীয় শহরগুলো এবং শিল্প কারখানার বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকায়ন ও ‘সার্কুলার ফিউচার মডেল’ বাস্তবায়নে স্যুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট আমদানিতে বিদ্যমান আমদানি শুল্ক ৫ শতাংশ থেকে কমিয়ে ১ শতাংশ নির্ধারণ করার প্রস্তাব উঠেছে সংসদে।
আগামী বাজেটে বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের স্বাধীন চলাচলের জন্য সহায়ক ২১ ধরনের স্পেশাল অ্যাসিসটিভ ডিভাইস আমদানিতে আমদানি শুল্ক, রেগুলেটরি শুল্ক, সম্পূরক শুল্ক ও আগাম কর সম্পূর্ণ অব্যাহতির প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী।
মরদেহ সংরক্ষণের জন্য মর্যুয়ারি আমদানিতে বিদ্যমান ২৫ শতাংশ আমদানি শুল্ক হ্রাস করে ১ শতাংশ নির্ধারণ করার প্রস্তাব উঠছে সংসদে।




