
৭ রোগে আক্রান্তদের এক লাখ করে টাকা দেবে সরকার; যা যা লাগবে, আবেদন যেভাবে
ক্যানসার, কিডনি রোগ ও লিভার সিরোসিসসহ সাতটি জটিল ও দুরারোগ্য রোগে আক্রান্ত অসচ্ছল রোগীদের এককালীন ১ লাখ টাকা করে আর্থিক সহায়তা (One lakh taka medical grant Bangladesh) দেওয়ার ঘোষণা দিয়েছে সরকার। ২০২৬-২৭ অর্থবছরে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে সমাজসেবা অধিদপ্তর (Department of Social Services BD) পরিচালিত এই বিশেষ প্রকল্পের আওতায় মোট ৬৫ হাজার জটিল রোগীকে এই অনুদান প্রদান করা হবে(Govt 1 Lakh Taka Financial Assistance for 7 Critical Diseases BD)।

ফুসফুসের ক্যানসারে আক্রান্ত পোপের সফল অস্ত্রোপচার
ক্যাথলিক খ্রিষ্টানদের সর্বোচ্চ ধর্মগুরু পোপ চতুর্দশ লিওর ফুসফুসে ক্যানসার ধরা পড়ার পর সফল অস্ত্রোপচার হয়েছে। রোমের জেমেল্লি হাসপাতালে প্রায় ৯০ মিনিটে অস্ত্রোপচারে তার ডান ফুসফুসে আক্রান্ত অংশটি কেটে ফেলে দেয়া হয়।

ক্যানসার আক্রান্ত সন্তানসহ প্রধানমন্ত্রীর সঙ্গে জুলাই শহিদের মায়ের সাক্ষাৎ, দিলেন চাকরির আশ্বাস
ক্যান্সারে আক্রান্ত সন্তান নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করলেন জুলাই গণঅভ্যুত্থানে শহিদ আব্দুল্লাহ বিন জাহিদের মা ফাতেমা তুজ জোহরা। এ সময়, প্রধানমন্ত্রী তারেক রহমান জিসানের বর্তমান শারীরিক অবস্থার খোঁজখবর নেন। একই সঙ্গে মা ফাতেমা তুজ জোহরাকে চাকরির আশ্বাস দেন।

ক্যানসার ও কিডনি রোগের চিকিৎসা সরঞ্জাম-ওষুধের দাম কমার প্রস্তাব
আগামী অর্থবছরের প্রস্তাবিত বাজেটে চিকিৎসা যন্ত্রপাতি ও যন্ত্রাংশ উৎপাদনকারী শিল্পের কাঁচামাল আমদানিতে রেয়াত সুবিধার প্রস্তাব দিয়েছে সরকার। আজ (বৃহস্পতিবার, ১১ জুন) জাতীয় সংসদে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এই শিল্পের অতি প্রয়োজনীয় কিছু কাঁচামাল আমদানিতে ১৫ শতাংশ এবং অন্য কিছু কাঁচামাল আমদানিতে ৫ শতাংশ আমদানি শুল্ক নির্ধারণ করার প্রস্তাব দেন।

পদত্যাগ করেছেন মার্কিন গোয়েন্দা প্রধান তুলসি গ্যাবার্ড
যুক্তরাষ্ট্রের ডিরেক্টর অব ন্যাশনাল ইন্টেলিজেন্স (ডিএনআই) বা জাতীয় গোয়েন্দা বিভাগের প্রধান তুলসি গ্যাবার্ড পদত্যাগ করেছেন। তার স্বামী আব্রাহাম উইলিয়ামস একটি অত্যন্ত বিরল ধরনের হাড়ের ক্যানসারে আক্রান্ত হওয়ায় তার পাশে থাকার জন্যই তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন।

বরিশালে দ্রুত চালু হবে শিশু ও ক্যানসার হাসপাতাল: স্বাস্থ্যমন্ত্রী
বরিশালের স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নে শিশু হাসপাতাল ও ক্যানসার হাসপাতালের জনবল, মেশিনারিজসহ সব কাজের ফান্ডের ব্যবস্থা করে খুব দ্রুত সময়ের মধ্যেই চালু করা হবে বলে জানিয়েছেন বরিশালে স্বাস্থ্য মন্ত্রী সরদার মো সাখাওয়াত হোসেন। আজ (সোমবার, ১১ মে) দুপুর ১ টায় নগরীর বান্দ রোডস্থ নির্মাণাধীন ক্যানসার হাসপাতাল পরিদর্শন শেষে এ কথা বলেন।

বেবি পাউডারে ক্যানসারের ঝুঁকি: যুক্তরাজ্যে জনসনের বিরুদ্ধে ৩ হাজার মানুষের মামলা
জনসন অ্যান্ড জনসনের বেবি পাউডারে ক্যানসারের ঝুঁকি থাকার অভিযোগ এনে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মামলা করেছে যুক্তরাজ্যে ৩ হাজারের বেশি মানুষ। আজ (বৃহস্পতিবার, ১৬ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

অধ্যাপক শুভাগত চৌধুরীর প্রয়াণ
প্রখ্যাত চিকিৎসক, লেখক ও অধ্যাপক শুভাগত চৌধুরী মারা গেছেন। আজ (বুধবার, ১৫ জানুয়ারি) সকাল ৮টার দিকে রাজধানীর একটি হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর।