এক দিনে যমুনা সেতু দিয়ে ৪০ হাজার যানবাহন পারাপার; টোল আদায় প্রায় ৩ কোটি টাকা

যমুনা সেতু টোল প্লাজা
যমুনা সেতু টোল প্লাজা | ছবি: এখন টিভি
0

ঈদ যতই ঘনিয়ে আসছে ততই ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে যানবাহন ও ঘরমুখো মানুষের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এতে যমুনা সেতুর ওপর দিয়ে ২৪ ঘণ্টায় ৩৯ হাজার ৯১৯ টি যানবাহন পারাপার হয়েছে। এসব যানবাহন থেকে টোল আদায় হয়েছে ৩ কোটি ১৫ লাখ ৩১ হাজার ১০০ টাকা।

আজ (সোমবার, ২৫ মে) সকালে যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

যমুনা সেতু কর্তৃপক্ষ জানায়, গত শনিবার রাত ১২টা থেকে রোববার রাত ১২ টা পর্যন্ত ২৪ ঘণ্টায় যমুনা সেতু দিয়ে উত্তরবঙ্গগামী ২২ হাজার ১১২ টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ১ কোটি ৫৭ লাখ ৯৪ হাজার ৩৫০ টাকা।

অপর দিকে ঢাকাগামী ১৭ হাজার ৮০৭ টি যানবাহন পারাপার হয়েছে। এর বিপরীতে টোল আদায় ১ কোটি ৫৭ লাখ ৩৬ হাজার ৭৫০ টাকা।

আরও পড়ুন:

যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন বলেন, ‘ঈদ যাত্রায় থেকেই যমুনা সেতুর দুই পাশ দিয়ে ৯টি করে মোট ১৮ বুথ দিয়ে যানবাহন পারাপার হচ্ছে। এর মধ্যে আলাদা করে দুইটি করে বুথ দিয়ে মোটারসাইকেল পারাপার হচ্ছে। আমরা সার্বক্ষণিক টোল আদায় চালু করার চেষ্টা করছি।’

প্রসঙ্গত, ১৯৯৮ সালে সেতুটি চালু হওয়ার পর থেকে কর্তৃপক্ষ টোল আদায় করে আসছে। বিগত সময়ে সেতুর টোল আদায় করে কমিউটার সিস্টেম নেটওয়ার্ক (সিএনএস)। সরকার পরিবর্তন হওয়ার পর ২৪ সালের শেষের দিক থেকে বর্তমানে চায়না রোড ব্রিজ করপোরেশন টোল আদায় করছে।

এফএস