গত বছরের একই সময়ের তুলনায় যা ২০ শতাংশেরও বেশি। বিশেষ করে মে মাসের প্রথম ১৩ দিনেই এসেছে ১৭৪ কোটি ডলারের বেশি প্রবাসী আয়।
কেন্দ্রীয় ব্যাংকের সবশেষ তথ্য বলছে, গেল ১৩ মে একদিনেই দেশে এসেছে ১৩ কোটি ৮০ লাখ ডলার। চলতি মাসের প্রথম ১৩ দিনেই প্রবাসীরা পাঠিয়েছেন ১৭৪ কোটি মার্কিন ডলার। গত বছরের একই সময়ে যা ছিল ১২৬ কোটি ডলার।
আরও পড়ুন:
অর্থাৎ এক বছরের ব্যবধানে মে মাসের এই সময়ে প্রবৃদ্ধি হয়েছে সাড়ে ৩৭ শতাংশ। আর পুরো অর্থবছরের চিত্র আরও আশাব্যঞ্জক।
গেল বছরের জুলাই থেকে এ বছরের ১৩ মে পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ৩ হাজার ১০৭ কোটি বা ৩১ বিলিয়ন ডলারের বেশি। যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় ২০ দশমিক ৪ শতাংশ বেশি।




