পাশাপাশি নতুন নোটের জন্য সকাল থেকেই দীর্ঘ অপেক্ষা করছেন অনেকেই। গ্রাহকরা বলছেন, শুরু থেকে কেন্দ্রীয় ব্যাংক নতুন নোট সরবরাহ না করার অজুহাতে নতুন নোট বিনিময় করেনি ব্যাংকগুলো।
আরও পড়ুন:
ব্যাংক বন্ধের একদিন আগে কিছু ব্যাংক বিনিময় করলেও তা পেতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে তাদের৷ তবে ব্যাংক কর্মকর্তারা বলছেন, শেষ সময়ে বাংলাদেশ ব্যাংক নতুন নোট সরবরাহ করলেও তা চাহিদার তুলনায় খুবই কম। এছাড়া ঈদে ব্যাংক বন্ধ থাকলেও অর্থ সরবরাহ স্বাভাবিক থাকবে এটিএম বুথগুলোতে, এজন্য সার্বিক নিরাপত্তা জোরদার কথাও জানান সোনালী ব্যাংকের এই কর্মকর্তা।





