বাংলাদেশের গুরুত্বপূর্ণ খাতগুলিতে কাতারি বিনিয়োগকে আমন্ত্রণ জানিয়েছেন তিনি। প্রস্তাব দিয়েছেন কাতারের উপ-প্রধানমন্ত্রী এবং প্রতিরক্ষামন্ত্রী ড. সৌদ বিন আব্দুল রহমান আল থানি আয়োজিত এক উচ্চ পর্যায়ের বৈঠক এবং মধ্যাহ্নভোজে অংশ নিয়েছেন প্রধান উপদেষ্টা।
সেখানে সুগঠিত বিনিয়োগের সুযোগ এবং অবকাঠামোগত সহায়তার মাধ্যমে কাতারি শিল্প উদ্যোগকে সহজতর করার জন্য বাংলাদেশের প্রস্তুতির উপর জোর দিয়েছেন প্রধান উপদেষ্টা। ৭২৫ জন বাংলাদেশি সেনা নিয়োগের কাতারের সিদ্ধান্তের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ড. মুহাম্মদ ইউনূস।
আরো পড়ুন:
পরে, লুসাইল সিটিতে কাতারের বাণিজ্যমন্ত্রী শেখ ফয়সাল বিন আল থানির সাথে পৃথক বৈঠকে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের বিষয়ে আলোচনা করেছেন তিনি। বাংলাদেশের পরিবহন, ব্যাংকিং এবং পর্যটন খাতে সম্ভাবনা তুলে ধরেন।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, জ্বালানি উপদেষ্টা ফৌজুল কবির খান, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান, বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী ও সিনিয়র সচিব লামিয়া মোর্শেদ।





 founder Abhijeet Dipke-1-320x167.webp)