Recent event

২৮ দিনে রেমিট্যান্স এসেছে ২১১ কোটি ৩১ লাখ ডলার

আগস্টের ২৮ দিনের রেমিট্যান্স এলো ২০৭ কোটি ১০ লাখ ডলার
আগস্টের ২৮ দিনের রেমিট্যান্স এলো ২০৭ কোটি ১০ লাখ ডলার |
0

সেপ্টেম্বরের প্রথম ২৮ দিনে দেশের ব্যাংকিং চ্যানেলে ২১১ কোটি ৩১ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। আজ (রোববার, ২৯ সেপ্টেম্বর) কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। দেশীয় মুদ্রার হিসেবে যার পরিমাণ ২৫ হাজার ৩৫৭ কোটি টাকা।

তথ্যানুযায়ী, চলতি সেপ্টেম্বরের ২৮ দিনে যে পরিমাণ রেমিট্যান্স এসেছে, তা ২০২৩ এর সেপ্টেম্বর মাসের চেয়ে প্রায় ৭৮ কোটি ডলার বেশি। গত বছর রেমিট্যান্স এসেছিল ১৩৩ কোটি ডলার। অন্যদিকে ২০২২ সালের সেপ্টেম্বরে এর পরিমাণ ছিল ১৫৪ কোটি ডলার।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, চলতি সেপ্টেম্বরে দৈনিক গড়ে রেমিট্যান্স এসেছে ৭ কোটি ৫৫ লাখ ডলার। এই হারে রেমিট্যান্স এলে মাস শেষে প্রবাসী আয় ২২৬ কোটি ডলার ছাড়িয়ে যাবে।

এছাড়াও চলতি সেপ্টেম্বর মাসের প্রথম ২৮ দিনে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে ৫৮ কোটি ৬৫ লাখ ডলার এসেছে। বিশেষায়িত একটি ব্যাংকের মাধ্যমে ৯ কোটি ২৬ লাখ মার্কিন ডলার, বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে ১৪২ কোটি ৮৭ লাখ ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে রেমিট্যান্স এসেছে ৫৩ লাখ ডলার।

অন্যদিকে আগস্টে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ২২২ কোটি ডলার। দেশীয় মুদ্রায় যার পরিমাণ ২৬ হাজার ৬৫৬ কোটি টাকা। ২০২৪-২৫ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে দেশে ১৯১ কোটি ৩৫ লাখ ৮০ হাজার ডলার রেমিট্যান্স এসেছিল। যা আগের ১০ মাসের মধ্যে সর্বনিম্ন।

এএইচ