
নড়াইলে কাটা হচ্ছে শতবর্ষী গাছ, হুমকিতে পরিবেশ
নড়াইলের বিভিন্ন এলাকায় গত এক দশকে অন্তত পাঁচ শতাধিক শতবর্ষী গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে। পরিবেশবাদী ও স্থানীয়দের দাবি, এসব গাছ কেটে ফেলার ফলে পরিবেশের ভারসাম্য হুমকির মুখে পড়েছে। এখনও জেলার বিভিন্ন প্রান্তে ইতিহাসের নীরব সাক্ষী হয়ে অর্ধশতাধিক বিভিন্ন প্রজাতির গাছ টিকে থাকলেও সেগুলো সংরক্ষণে বন বিভাগের দৃশ্যমান কোনো উদ্যোগ নেই। এ গাছগুলো সংরক্ষণ করার দাবি বৃক্ষ প্রেমীসহ এলাকাবাসীর। প্রশাসন বলছে, অচিরেই গাছগুলো সংরক্ষণের উদ্যোগ নেয়া হবে।

স্বামীর মরদেহ নিয়ে ফেরার পথে সড়কে প্রাণ গেলো স্ত্রীর
ঢাকা থেকে স্বামীর মরদেহ নিয়ে গ্রামের বাড়ি যশোরে ফেরার পথে যশোর-নড়াইল-ঢাকা মহাসড়কে সদর উপজেলার বাদশার গ্যারেজ এলাকায় বাস অ্যাম্বুলেন্স মুখোমুখি সংঘর্ষে স্ত্রী ও অ্যাম্বুলেন্স চালক নিহত হয়েছে। আজ (বুধবার, ৩ জুন) সকাল নয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছে।

দখল-দূষণে অস্তিত্ব সংকটে নড়াইলে চিত্রা নদী
নড়াইলের চিত্রা নদী। কুষ্টিয়ার কালিগঙ্গা থেকে চিত্রার উৎপত্তি। সেখান থেকে ঝিনাইদহ ও মাগুরা হয়ে একটি শাখা মেশে খুলনার ভৈরব নদের সঙ্গে। এতে বাড়ে ব্যবসা-বাণিজ্যের পরিসর। চিত্রার তীরে বসে ছবি আঁকতেন বরেণ্য শিল্পী এস এম সুলতান। কালের বিবর্তনে দখল-দূষণে অস্তিত্ব সংকটে ঐতিহ্যবাহী নদীটি। জেলা প্রশাসন বলছে, জরিপ করে অবৈধ দখলদারদের উচ্ছেদ করা হবে।

ঈদ ঘিরে জমে উঠেছে নড়াইলের কামারবাড়ি
কোরবানিকে সামনে রেখে জমে উঠেছে নড়াইলের কামারবাড়ি। ঠুং-ঠাং শব্দে দিনরাত চলছে দা, বটি ও ছুরি-চাপাতি তৈরির কাজ। স্থানীয় চাহিদা মিটিয়ে এসব পণ্য যাচ্ছে আশাপাশের বিভিন্ন জেলায়। হাট-বাজারে বেড়েছে বিক্রি। ঈদকে সামনে রেখে জেলায় প্রায় তিন কোটি টাকার বাণিজ্যের আশা করছেন কারিগররা।

নড়াইলে ভবন নির্মাণ ও বিচারক নিয়োগের দাবিতে আইনজীবীদের মানববন্ধন
নড়াইল জেলায় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) ভবন নির্মাণ ও জেলা জজসহ অন্যান্য বিচারকদের শূন্য পদে পদায়নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে আইনজীবীদের দ্বারা অর্জিত কোর্ট ফির ২ দশমিক ৫০ টাকা আইনজীবী কল্যাণ তহবিলে প্রদানের দাবিও জানান তারা।

শয্যা ও জনবল সংকটে নড়াইল সদর হাসপাতাল, ভোগান্তিতে রোগীরা
নড়াইলের একমাত্র ১০০ শয্যা বিশিষ্ট আধুনিক সদর হাসপাতালে জনবল ও শয্যা সংকটে চিকিৎসা সেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। অর্ধেকেরও কম চিকিৎসক নিয়ে চলছে স্বাস্থ্যসেবা কার্যক্রম। অল্পসংখ্যক জনবল নিয়ে বাড়তি সেবা দিতে গিয়ে যেমন হিমশিম অবস্থা হাসপাতাল কর্তৃপক্ষের, তেমনি ভোগান্তি পোহাতে হচ্ছে রোগীদেরও।

নড়াইলে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারী ও শিশু নিহত
নড়াইল শহরের বরাশুলা চিত্রা সেতু এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারী ও শিশু নিহত হয়েছে। স্থানীয়দের ধারণা, পারিবারিক কলহের কারণে সন্তানকে নিয়ে মা আত্মহত্যা করেছেন।

নড়াইলে শিশুকন্যা হত্যার অভিযোগে মা আটক
নড়াইল সদর উপজেলার শাহবাদ ইউনিয়নের আলুকদিয়া গ্রামে সাড়ে তিন মাস বয়সী এক কন্যা শিশুকে ‘শ্বাসরোধে হত্যার অভিযোগ’ উঠেছে তার নিজের মায়ের বিরুদ্ধে। নিহত শিশুর নাম ছাবিয়া নুর তাবাসসুম। এ ঘটনায় অভিযুক্ত মা আরিফা খাতুনকে (২২) আটক করে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়েছে পুলিশ।

জ্বালানি সংকটকালে সৌরবিদ্যুৎ সেচপাম্প বদলে দিচ্ছে নড়াইলের কৃষি ব্যবস্থাপনা
জ্বালানি সংকটকালে নড়াইলে আশার আলো জাগিয়েছে সৌরবিদ্যুৎ চালিত সেচপাম্প। সীমিত খরচে মিলছে বিরামহীন সেচ সুবিধা। প্রয়োজনীয় পানি পেয়ে হেসে উঠেছে ধান, ভুট্টা, তিল ও সবজিসহ বিভিন্ন প্রকার ফসলের খেত। খুশির ঝিলিক লেগেছে ৫ শতাধিক প্রান্তিক কৃষকদের চোখে-মুখে। সেচ খরচ কমে যাওয়ায় উৎপাদিত ফসল থেকে লাভের স্বপ্ন দেখছেন তারা।

নড়াইলে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের জন্মবার্ষিকী পালন
নড়াইলে নানা আয়োজনের মধ্য দিয়ে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৯০তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল কোরআনখানি, র্যালি, শ্রদ্ধাঞ্জলী, রাষ্ট্রীয় সম্মাননা ‘গার্ড অব অনার’, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান।