
দেশের সব সেচ পাম্প পর্যায়ক্রমে সোলারে রূপান্তর করা হবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী
দেশের সব ডিপ ও শ্যালো সেচ পাম্প পর্যায়ক্রমে সোলারে রূপান্তর করে নবায়নযোগ্য জ্বালানিতে চালানো হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

শীতের ফল বরই মিলছে সারা বছর; লাভজনক হওয়ায় চাষে আগ্রহী কৃষকরা
শীত মৌসুমের পরিচিত ফল-বরই। তবে এখন আর শুধু মৌসুমের অপেক্ষায় থাকতে হচ্ছে না। আধুনিক জাত ও কৃষি প্রযুক্তির কল্যাণে বছরের অন্য সময়েও যশোরে ফলছে সুস্বাদু বরই। লাভজনক হওয়ায় বাড়ছে চাষিদের আগ্রহও।

যশোর সীমান্তে অভিযান: বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক ১
যশোর সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ৪ হাজার পিস ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ও চোরাচালানি মালামাল জব্দ করেছে বিজিবি। এ সময় মিলন নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

ভারতে সাজাভোগ শেষে দেশে ফিরলো শিশুসহ ১৮ বাংলাদেশি
ভারতে পাচার হওয়া শিশুসহ ১৮ বাংলাদেশি বিভিন্ন মেয়াদে সাজাভোগ শেষে দেশে ফিরেছেন। ভারত সরকারের দেয়া বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে আজ (বুধবার, ১৬ সেপ্টেম্বর) বিকেলে পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেছে।

যশোর সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও চোরাচালানি মালামাল জব্দ
যশোর সীমান্তে অভিযান চালিয়ে মাদক ও চোরাচালানি মালামাল জব্দ করেছে বিজিবি। আজ (সোমবার, ১৪ সেপ্টেম্বর) আমড়াখালী চেকপোস্ট ও বেনাপোল আইসিপির টহলদল সীমান্ত এলাকায় অভিযান চালায়।

কোনো মানুষ যেন আইনি সহায়তার বাইরে না থাকে সে ব্যবস্থা করছি: আইনমন্ত্রী
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, সরকার আইনি সহায়তা দিচ্ছে। কোনো মানুষ যেন আইনগত সহায়তার বাইরে না থাকে সে ব্যবস্থা করেছি। এ লক্ষ্যে যে কয়টা এনজিও আইনি সহায়তা দেয় তাদের সঙ্গে সরকার চুক্তি করেছে।

বিজিবির পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদক ও চোরাচালানি মালামাল জব্দ
যশোর সীমান্তে পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক ও চোরাচালানি মালামাল জব্দ করেছে বিজিবি। এসব অভিযানে বিদেশি মদ, গাঁজা, এসকাফ সিরাপ, শাড়ি, কীটনাশকসহ বিভিন্ন পণ্য জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ১৬ লাখ ১০ হাজার ৯০০ টাকা বলে দাবি বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি)।

যশোরে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদতবার্ষিকী পালন
যথাযোগ্য মর্যাদায় যশোরে বীরশ্রেষ্ঠ শহিদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদত বার্ষিকী পালন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

কেউ কেউ ধর্মকে রাজনীতির গুটি হিসেবে ব্যবহার করতে চায়: জ্বালানি প্রতিমন্ত্রী
কেউ কেউ ধর্মকে রাজনীতির গুটি হিসেবে ব্যবহার করতে চায় বলে সতর্ক করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। আজ (শুক্রবার, ৪ সেপ্টেম্বর) দুপুরে যশোরের ঐতিহাসিক টাউন হল মাঠে ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫৩তম জন্মাষ্টমী অনুষ্ঠানে উপস্থিত হয়ে বক্তব্য দেয়ার সময় এ বিষয়ে সতর্ক করেন প্রতিমন্ত্রী।

আগামী বছর থেকে সব প্রাথমিকে মিড ডে মিল চালু করা হবে: গণশিক্ষা প্রতিমন্ত্রী
আগামী বছর থেকে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালু করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। আজ (বুধবার, ২ সেপ্টেম্বর) বিকেলে যশোর পিটিআই অডিটোরিয়ামে স্থানীয় গণমাধ্যম কর্মীদের সঙ্গে মত বিনিময়ের সময় তিনি এ কথা বলেন।

যশোর সীমান্তে বিপুল পরিমাণ চোরাচালানি মালামাল জব্দ
যশোরের বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় শাড়ি, কম্বল, ফুচকা, জিরা, কিসমিস, চকলেট ও কসমেটিকসসহ প্রায় সাড়ে ৭ লাখ টাকার চোরাচালানি মালামাল আটক করেছে বিজিবি।

যশোর সীমান্তে সাড়ে ৯ লাখ টাকা মূল্যের চোরাচালানি মালামাল জব্দ
যশোর সীমান্তে পৃথক অভিযান চালিয়ে প্রায় ৯ লাখ ৬০ হাজার টাকা মূল্যের ভারতীয় চোরাচালানি মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।