
সাবেক মেজর আখতারুজ্জামানকে গ্রেপ্তারের তীব্র নিন্দা জামায়াতের
নিঃশর্ত মুক্তির দাবি
বীর মুক্তিযোদ্ধা ও সাবেক এমপি মেজর (অবসরপ্রাপ্ত) আক্তারুজ্জামানকে গ্রেপ্তারের তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সেই সঙ্গে তার নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছে দলটি। আজ (শুক্রবার, ২ অক্টোবর) বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতিতে এ কথা জানান।

শাহজালালে কাস্টমস গোয়েন্দার বড় অভিযান; ৩৪ লাখ টাকার অবৈধ পণ্য জব্দ
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের ধারাবাহিক নজরদারিতে বিপুল বিদেশি সিগারেট, নিষিদ্ধ গৌরী ক্রিম ও বিদেশি মদ আটক করা হয়েছে। অভিযানে সর্বমোট ৫৯৫ কার্টন সিগারেট, ২৪ দশমিক ২ কেজি নিষিদ্ধ গৌরী ক্রিম এবং ১০ লিটার ব্ল্যাক লেবেল মদ জব্দ করা হয়। আটক পণ্যের আনুমানিক বাজারমূল্য ৩৩ লাখ ৬২ হাজার টাকা।

রাজধানীতে পৃথক স্থান থেকে ৩ জনের ঝুলন্ত মরদেহ উদ্ধার
রাজধানীর কামরাঙ্গীরচর, ডেমরা এবং বংশাল এলাকা থেকে তিনজনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল (বৃহস্পতিবার, ১ অক্টোবর) পৃথক সময়ে ঘটনাগুলো ঘটে। পরবর্তীতে আইনগত প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহগুলো আজ (শুক্রবার, ২ অক্টোবর) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।

কর্পোরেট অ্যামেচার প্রিমিয়ার লিগের চতুর্থ আসর; ক্যাপ্টেনস মিট ও ট্রফি উন্মোচন
আগামী ১৬ অক্টোবর শুরু হচ্ছে কর্পোরেট অ্যামেচার প্রিমিয়ার লিগ (সিএপিএল) ২০২৬-এর চতুর্থ আসর। ডিসেম্বর পর্যন্ত চলবে এবারের প্রতিযোগিতা। আসর শুরুর আগে গতকাল (বৃহস্পতিবার, ১ অক্টোবর) রাজধানীর শাইনপুকুর স্যুটসে সিএপিএল ২০২৬-এর ক্যাপ্টেনস মিট ও ট্রফি উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সেখানে টুর্নামেন্টে অংশ নিতে যাওয়া আট দলের প্রতিনিধিরা একত্র হন এবং নতুন মৌসুমের আনুষ্ঠানিক প্রস্তুতি শুরু হয়।

বাংলাদেশ এয়ারলাইন্সের কর্মীর দেহ তল্লাশিতে মিললো ৯টি স্বর্ণবার
বাংলাদেশ এয়ারলাইন্সের কর্মী ওবায়দুর রহমানের দেহ তল্লাশি করে ৯টি স্বর্ণবার উদ্ধার করেছে ঢাকা কাস্টমস হাউসের এয়ারপোর্ট ইউনিট। উদ্ধারকৃত স্বর্ণের মোট ওজন ১ হাজার ৪৯ দশমিক ৪০ গ্রাম (প্রায় ১ দশমিক ৫ কেজি), যার আনুমানিক মূল্য ২ কোটি ১০ লাখ টাকা।

পেশাদারিত্ব-জনআস্থা বজায় রেখে সাংবাদিকদের দায়িত্ব পালনের আহ্বান রাষ্ট্রপতির
টেলিভিশন সাংবাদিকদের পেশাদারিত্ব ও জনআস্থা বজায় রেখে দায়িত্ব পালন করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি দেশগঠনে ও জনস্বার্থ রক্ষায় যার যার অবস্থান থেকে ভূমিকা রাখারও আহ্বান জানান।

বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে লাঞ্ছিত; জামায়াত নেতা আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রলি সংকটকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টি, সরকারি কাজে বাধা এবং দায়িত্বরত নিরাপত্তা কর্মকর্তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা মেজর (অবসরপ্রাপ্ত) আখতারুজ্জামানের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে।

মিরপুরে সরকারি আবাসনের লিফট ছিঁড়ে আহত ৩
রাজধানীর মিরপুর-১ এ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নির্মিত আবাসন প্রকল্পের একটি ভবনের লিফট ছিঁড়ে তিনজন গুরুতর আহত হয়েছেন। তাদের আগারগাঁওয়ের পঙ্গু হাসপাতালে নেয়া হয়েছে।

গুলশানে ডিএনসির যৌথ অভিযান: মদ-বিয়ার সংরক্ষণে অনিয়মের অভিযোগে সিলগালা ওয়্যারহাউজ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) নেতৃত্বে রাজধানীর গুলশানে টস বন্ড প্রাইভেট লিমিটেড নামের একটি বন্ডেড ওয়্যারহাউজে যৌথ অভিযান পরিচালনা করা হয়। গতকাল দিবাগত রাত (বৃহস্পতিবার, ১ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালিত হয়।

কাঁচাবাজারে সবজির দামে উত্তাপ; পরিবহন ভাড়াকে দায়ী বিক্রেতাদের
ছুটির দিনে রাজধানীর কাঁচাবাজারে প্রায় সব সবজির দাম কেজিতে ১০ থেকে ১৫ টাকা বেড়েছে। তবে দাম কমেছে লেবু, বরবটির। অন্যদিকে বাজারে দাম বেড়ে ইলিশসহ চাষের মাছের। আর মুরগী ও ডিমের বাজার স্বাভাবিক রয়েছে। বিক্রেতারা বলছেন, বাজারে সবজির পর্যাপ্ত সরবরাহ থাকলেও যাতায়াত ভাড়া বেড়েছে, তাই ক্রেতা চাহিদা বেশ কম। অন্যদিকে ক্রেতাদের অভিযোগ, যানবাহনের মূল্যবৃদ্ধির নামে দাম বাড়ানো হচ্ছে নিত্যপণ্যের।

বাংলামোটরে গোলাগুলি: বহিষ্কৃত যুবদল নেতা সাইমনসহ আটক ৪
ব্যক্তিগত বিরোধের জেরে রাজধানীর বাংলামোটরে গোলাগুলির ঘটনা ঘটেছে। যুবদলের বহিষ্কৃত এক নেতার আগ্নেয়াস্ত্রের আঘাতে স্থানীয় এক ব্যবসায়ী আহত হয়েছে। এতে ক্ষুব্ধ হয়ে সাইমন নামের ওই ব্যক্তির মোটরসাইকেলে আগুন দেয় এলাকাবাসী। সাইমনসহ চারজনকে আটক করেছে পুলিশ।

রাড্ডা-ইসিবিতে হামলা: কঠোর অবস্থানে সরকার, পুলিশের গাফিলতিতে ব্যবস্থার আশ্বাস
রাড্ডাকাণ্ড ও ইসিবিতে হামলার ঘটনায় কঠোর অবস্থানে সরকার। এই দুই ঘটনার বিপরীতে বিএনপি ও সরকারের পদক্ষেপ দলটির নেতাকর্মীদের জন্য কড়া বার্তা— বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তবে দলটির কোনো কোনো নেতা মনে করেন, এসব ঘটনা সরকারকে ছোট করার জন্যে ঘটানো হতে পারে। যদিও এ বিষয়ে পুলিশের গাফিলতি নিয়ে মন্তব্য করতে নারাজ ডিএমপি। গাফিলতি প্রমাণিত হলে ব্যবস্থা নেয়ার আশ্বাস তাদের।