Recent event

২৫ ফেব্রুয়ারি শুরু হবে অমর একুশে বইমেলা

অমর একুশে বইমেলা ও বাংলা একাডেমির লোগো
অমর একুশে বইমেলা ও বাংলা একাডেমির লোগো | ছবি: এখন টিভি
1

জাতীয় সংসদ নির্বাচনের কারণে এবার অমর একুশে বইমেলা নির্ধারিত সময়ে শুরু করা সম্ভব হয়নি। তবে বাংলা একাডেমি জানিয়েছে, মেলা আগামী ২৫ ফেব্রুয়ারি থেকে অনুষ্ঠিত হবে। আজ (বুধবার, ১৮ ফেব্রুয়ারি) অমর একুশে বইমেলা ২০২৬ পরিচালনা কমিটির সদস্যসচিব ড. মো. সেলিম রেজা স্বাক্ষরিত এক বিজ্ঞপিতে এ তথ্য জানানো হয়।

যদিও এর আগে বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম জানিয়েছিলেন এবারের বই মেলা ২০ ফেব্রুয়ারি থেকে অনুষ্ঠিত হবে। তবে সে সিদ্ধান্ত থেকে সরে এসে আজ নতুন সিদ্ধান্ত জানানো হয়েছে।

সেলিম রেজা স্বাক্ষরিত বিজ্ঞপিতে বলা হয়েছে, আসন্ন অমর একুশে বইমেলা ২০২৬ আয়োজন সম্পর্কে এক মতবিনিময় সভা আজ ১৮ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টায় বাংলা একাডেমির শহিদ মুনীর চৌধুরী সভাকক্ষে অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী নিতাই রায় চৌধুরী। সভায় উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. মফিদুর রহমান এবং প্রকাশক প্রতিনিধিরা।

আরও পড়ুন:

বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম আসন্ন বইমেলা সম্পর্কিত সবশেষ পরিস্থিতি সভায় অবহিত করেন।

এরপর প্রকাশকদের বিভিন্ন অংশের উত্থাপিত দাবিদাওয়ার পরিপ্রেক্ষিতে নিম্নলিখিত সিদ্ধান্ত গৃহীত হয় :

১. অমর একুশে বইমেলা ২০২৬ আগামী ২৫ ফেব্রুয়ারি শুরু হয়ে ১৫ মার্চ ২০২৬ পর্যন্ত চলবে।

২. বইমেলায় অংশগ্রহণকারী প্রকাশনা প্রতিষ্ঠানগুলোর স্টল ভাড়া সম্পূর্ণ মওকুফ করা হবে।

৩. ২০২৬–এর বইমেলায় অংশগ্রহণকারী যেসব প্রকাশক ইতিপূর্বে স্টল বরাদ্দ নেননি, তারা আগামীকাল (বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি) বিকাল ৩টার মধ্যে আবেদন করবেন এবং সেই ভিত্তিতে একইদিন ১৯ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টায় তাদের স্টল বরাদ্দ করা হবে।

এসএস