বক্স অফিস কাঁপাচ্ছে রণবীরের ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’: একদিনে আয় ১০০ কোটি রুপি

ধুরন্ধর: দ্য রিভেঞ্জের পোস্টার
ধুরন্ধর: দ্য রিভেঞ্জের পোস্টার | ছবি: সংগৃহীত
0

বলিউড তারকা রণবীর সিং অভিনীত ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ বক্স অফিসে তৃতীয় দিনে ভারতে নিট ১০০ কোটি রুপি আয়ের মাইলফলক স্পর্শ করেছে। ভারতীয় বিনোদন ও লাইফস্টাইল বিষয়ক ওয়েবসাইট পিঙ্কভিলার প্রতিবেদনে এ তথ্য জানা গিয়েছে।

গতকাল (শনিবার, ২১ মার্চ) সিনেমাটির হিন্দি সংস্করণ ভারতে প্রায় ৯৬ কোটি রুপি আয় করে। একই দিনে মুক্তি পাওয়া দক্ষিণ ভারতীয় ভাষার ডাবড সংস্করণগুলো থেকে আসে আরও ৮ কোটি রুপি। সব মিলিয়ে এক দিনে ছবিটির আয় দাঁড়ায় ১০৪ কোটি রুপি। তবে হিন্দি সংস্করণ এককভাবে ১০০ কোটির ঘর ছুঁতে পারেনি। রোববারের অগ্রিম বুকিংয়ের ভিত্তিতে ধারণা করা হচ্ছে, এদিন সেটি সম্ভব হবে।

আরও পড়ুন:

ছুটির দিনের প্রভাবে ছবিটি একাধিক রেকর্ড গড়েছে। পশ্চিমবঙ্গ, আসাম, অন্ধ্রপ্রদেশ-নিজাম এবং তামিলনাড়ু-কেরালা ছাড়া ভারতের প্রায় সব সার্কিটেই এক দিনে সর্বোচ্চ আয়ের রেকর্ড গড়েছে সিনেমাটি।

ইস্ট পাঞ্জাবে ছবিটি প্রায় ১০ কোটি রুপি আয় করেছে। এর আগে সেখানে সর্বোচ্চ রেকর্ড ছিল ৭ কোটি রুপির কম। এছাড়া মুম্বাই সার্কিটে প্রায় ৩০ কোটি এবং দিল্লি-ইউপি সার্কিটে প্রায় ২০ কোটি রুপি আয় করেছে ছবিটি।

তিন দিন শেষে ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’-এর হিন্দি সংস্করণের মোট আয় দাঁড়িয়েছে ২৮২ কোটি রুপি। অন্যান্য ভাষা মিলিয়ে মোট সংগ্রহ ২৯০ কোটি রুপি।

বিশ্লেষকদের ধারণা করছেন, চার দিনের বর্ধিত সপ্তাহান্ত পর শুধু হিন্দি সংস্করণেই আয় ৩৭৫ কোটি রুপি ছাড়িয়ে যেতে পারে। সব ভাষা মিলিয়ে ছবিটি ৪০০ কোটির ক্লাবে প্রবেশ করতে পারে।

এএম