সিনেমা
বক্স অফিস কাঁপাচ্ছে রণবীরের ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’: একদিনে আয় ১০০ কোটি রুপি

বক্স অফিস কাঁপাচ্ছে রণবীরের ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’: একদিনে আয় ১০০ কোটি রুপি

বলিউড তারকা রণবীর সিং অভিনীত ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ বক্স অফিসে তৃতীয় দিনে ভারতে নিট ১০০ কোটি রুপি আয়ের মাইলফলক স্পর্শ করেছে। ভারতীয় বিনোদন ও লাইফস্টাইল বিষয়ক ওয়েবসাইট পিঙ্কভিলার প্রতিবেদনে এ তথ্য জানা গিয়েছে।

কিংবদন্তি ‘অ্যাকশন হিরো’ চাক নরিসের প্রয়াণ

কিংবদন্তি ‘অ্যাকশন হিরো’ চাক নরিসের প্রয়াণ

বিশ্বখ্যাত মার্শাল আর্ট তারকা ও জনপ্রিয় অ্যাকশন অভিনেতা চাক নরিস মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর। আজ (শুক্রবার, ২০ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিবৃতির মাধ্যমে তার পরিবার এ তথ্য নিশ্চিত করেছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস এ তথ্য প্রকাশ করেছে।

অভিনেত্রী জয়শ্রী কবিরের প্রয়াণ

অভিনেত্রী জয়শ্রী কবিরের প্রয়াণ

বাংলা সিনেমার সোনালী দিনের অভিনেত্রী জয়শ্রী কবির মারা গেছেন। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন অভিনেত্রীর ভাগনে জাভেদ মাহমুদ। অনেকদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। হাসপাতালে থেকেই নিচ্ছিলেন চিকিৎসা। গত ১২ জানুয়ারি লন্ডনের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এ অভিনেত্রী।

বিশ্বজুড়ে ‘অ্যাভাটার’ ঝড়: ‘ফায়ার অ্যান্ড অ্যাশ’ সিনেমায় কী চমক রেখেছেন জেমস ক্যামেরন?

বিশ্বজুড়ে ‘অ্যাভাটার’ ঝড়: ‘ফায়ার অ্যান্ড অ্যাশ’ সিনেমায় কী চমক রেখেছেন জেমস ক্যামেরন?

২০০৯ সালে ‘অ্যাভাটার’ মুক্তি পাওয়ার পর বিশ্ব চলচ্চিত্রের ইতিহাস বদলে গিয়েছিল। দীর্ঘ ১৩ বছর পর ২০২২ সালে এসেছিল ‘দ্য ওয়ে অব ওয়াটার’। আর এবার ২০২৫ সালের ডিসেম্বরে মুক্তি পেল এই ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’। সিনেমাটি মুক্তি পাওয়ার পর থেকেই বিশ্বজুড়ে বক্স অফিসে বইছে ঝোড়ো হাওয়া। গত শুক্রবার (১৯ ডিসেম্বর) থেকে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্স ও ব্লকবাস্টার সিনেমাসেও সিনেমাটি দর্শকরা উপভোগ করছেন।

‘কিং’-এর টাইটেল উন্মোচন, জন্মদিনে ভক্তদের জন্য শাহরুখের রাজকীয় চমক

‘কিং’-এর টাইটেল উন্মোচন, জন্মদিনে ভক্তদের জন্য শাহরুখের রাজকীয় চমক

আজ বলিউড বাদশাহ শাহরুখ খানের ৬০তম জন্মদিন। আর নিজের এই বিশেষ দিনে ভক্তদের উপহার না দিলে তিনি তো আর ‘কিং খান’ নন! তাই জন্মদিনেই হাজির হলেন এক রাজকীয় চমক নিয়ে। প্রকাশ করলেন নিজের পরবর্তী সিনেমা ‘কিং’-এর টাইটেল। প্রকাশের পর থেকেই টাইটেল ভিডিও ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায়, ভক্তদের উচ্ছ্বাসে যেন দাউ দাউ করে জ্বলছে ইন্টারনেট।

সালমান শাহ কীভাবে মারা গেছে তা আমি সত্যিই জানি না: শাবনূর

সালমান শাহ কীভাবে মারা গেছে তা আমি সত্যিই জানি না: শাবনূর

চিত্রনায়িকা শাবনূর (কাজী শারমিন নাহিদ নূপুর), বর্তমানে খুব একটা সিনে রিলে দেখা যায় না। থাকেনও দেশের বাইরে। দীর্ঘ অবসর ভেঙে ২০২৪ সালে 'রঙ্গনা' এবং 'মাতাল হাওয়া' নামে দুটি নতুন সিনেমায় কাজ করার ঘোষণা দেন এই নায়িকা। তবে সম্প্রতি আবারও তার নাম আলোচনায়। এবারের ইস্যু তুমুল জনপ্রিয় নায়ক সালমান শাহের মৃত্যুরহস্যের পুনঃতদন্ত। প্রয়াত এই নায়কের মৃত্যুর তদন্ত ইস্যুতে শাবনূরকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ কিছু পোস্ট আলোচনায় এসেছে। এ বিষয় নিয়ে মুখ খুললেন ‘স্বপ্নের ঠিকানা’ খ্যাত এ অভিনেত্রী।

বলিউডের কিংবদন্তি কমেডিয়ান আসরানির প্রয়াণ

বলিউডের কিংবদন্তি কমেডিয়ান আসরানির প্রয়াণ

ভারতের কিংবদন্তি কমেডিয়ান গোবর্ধন আসরানি মারা গেছেন। গতকাল (সোমবার, ২০ অক্টোবর) বিকেল ৪টার দিকে তিনি মারা যান। বলিউডের অন্যতম জনপ্রিয় সিনেমা শোলে-তে জেইলর চরিত্রে অভিনয় করেছিলেন আসরানি। অভিনেতার মৃত্যুর খবর দিয়েছেন তার ভাতিজা অশোক আসরানি। মৃত্যুকালে আসরানির বয়স হয়েছিল ৮৪ বছর।

তিন দশক পর সালমান শাহের মৃত্যুর ঘটনায় হত্যা মামলা দায়েরের নির্দেশ

তিন দশক পর সালমান শাহের মৃত্যুর ঘটনায় হত্যা মামলা দায়েরের নির্দেশ

প্রায় তিন দশক আগে বাংলাদেশের সিনেমার অভিনেতা সালমান শাহের মৃত্যুর ঘটনা নিয়ে হত্যা মামলা দায়েরের নির্দেশ দিয়েছে ঢাকার একটি আদালত। মামলাটি তদন্ত করার জন্য ঢাকার রমনা থানাকে নির্দেশনা দেয়া হয়েছে।

বিমান দুর্ঘটনায় শোকাহত শাকিব খান; জানালেন আহতদের জন্য দোয়া

বিমান দুর্ঘটনায় শোকাহত শাকিব খান; জানালেন আহতদের জন্য দোয়া

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক‍্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর এফ-৭ বিজেআই প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় শোক প্রকাশ করেছেন ঢাকাই চলচ্চিত্রের মেগাস্টার শাকিব খান।

চলে গেলেন খল অভিনেতা সাংকো পাঞ্জা

চলে গেলেন খল অভিনেতা সাংকো পাঞ্জা

ঢাকাই সিনেমার খল-অভিনেতা সাংকো পাঞ্জা মারা গিয়েছেন। আজ (বৃহস্পতিবার, ২৯ মে) দুপুর সাড়ে ৩টার দিকে তিনি চিকিৎসাধীন অবস্থায় ঢাকার পিজি হাসপাতাল শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কার্য নির্বাহী সদস্য সনি রহমান।