বরিশালে বাসা থেকে স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

মরদেহের প্রতীকী
মরদেহের প্রতীকী | ছবি: এখন টিভি
0

বরিশাল নগরীর একটি ভাড়া বাসা থেকে অবসরপ্রাপ্ত এক স্কুল শিক্ষিকার হাত পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ (বৃহস্পতিবার, ১ অক্টোবর) ভোর সাড়ে ৪টার দিকে নগরীর ভাটিখানা রোকেয়া আজিম সড়কের খালপাড় এলাকার ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহতের নাম আমেনা খানম (৬৫)। তিনি বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার বাসিন্দা ও একটি প্রাথমিক বিদ্যালয়ের অবসর প্রাপ্ত শিক্ষিকা ছিলেন।

স্থানীয়রা ও বাড়ির মালিক জানান, এক বছর আগে আমেনা খানম তার বাসার দ্বিতীয় তলায় ভাড়া নেন। তিনি ওই বাসায় একা থাকতেন। হঠাৎ করে বুধবার রাতে পাশের ভাড়াটিয়া রুম থেকে গন্ধ বের হলে আমেনা খানমের ছেলেকে জানান।

আমেনা খানমের ছেলে ঢাকার একটি বেসরকারি ব্যাংকে কর্মরত। পরে বিষয়টি পুলিশকে জানালে ভোরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।

আরও পড়ুন:

বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার জানিয়েছে, ছেলের কাছ থেকে ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে দেখতে পায় ঘরটি বাইরে থেকে তালাবদ্ধ। পুলিশ তালা খুলে ভেতরে প্রবেশ করে।

এসময় আমেনা খানমকে কাপড় দিয়ে হাত পা বাঁধা অবস্থায় মরদেহটি খাটের ওপরে দেখতে পায় পুলিশ। মরদেহটির কক্ষ থেকে গন্ধ ছড়িয়ে পরে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনার সঙ্গে যে বা যারা জড়িত তাদের শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

এসএস