আজ (শনিবার, ২৬ সেপ্টেম্বর) দুপুরে ২৫ ব্যাটালিয়ন সদরদপ্তরে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানিয়েছেন ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ।
সংবাদ সম্মেলনে জাব্বার আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির মুকুন্দপুর বিওপির একটা টহলদল দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ২০০৮/১-এস থেকে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কামালমোড়া এলাকায় গতকাল বিকেলে বিশেষ অভিযান পরিচালনা করে।
আরও পড়ুন:
এসময় স্থানীয় একটি জঙ্গলের ভেতরে লুকানো অবস্থায় ৫ হাজার ৫ পিস ভারতীয় অবৈধ স্মার্টফোনের ডিসপ্লে উদ্ধার করা হয়।
অধিনায়ক জাব্বার আহমেদ আরও জানান, উদ্ধারকৃত ডিসপ্লের আনুমানিক বাজারমূল্য চার কোটি ৪০ হাজার টাকা। এগুলো আখাউড়া কাস্টমসে জমাদানের প্রক্রিয়া চলছে।
এছাড়া সীমান্ত দিয়ে জ্বালানি তেল ও সারের পাচার রোধে বিজিবি সদস্যরা সর্বদা তৎপর রয়েছেন বলেও জানান বিজিবি অধিনায়ক।





